সম্পাদকীয় (১)
ভেজাল খাবার, ক্ষতিকর এনার্জি ড্রিংক, ভেজাল ওষুধের কারণে দেশে কিডনি রোগীর সংখ্যা এখন ৩ কোটির ঘরে।
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯২ শামসী সন , ০৭ জুলাই, ২০২৪ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
স্বাধীনতার ৫০ বছর পরও দেশে কিডনি রোগ নিয়ে কোনও নীতিমালা নেই, কোনও কৌশলপত্র নেই, নেই কোনও নির্দেশিকা। ফলে বাংলাদেশে ১০ বছর আগে কিডনি রোগী ছিল ১৬%; বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ২৫%, অর্থাৎ প্রতি চারজনে একজন।
বাংলাদেশে কিডনি রোগ বৃদ্ধির কারণ খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, ক্ষতিকর এনার্জি ড্রিংস ও মাত্রাতিরিক্ত ফাস্টফুড গ্রহণ ইত্যাদি। বর্তমানে দেশে শস্যে-সবজিতে কীটনাশকের ব্যবহার বা প্রিজারভেটিভ সহনীয় মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। যাতে সাধারণত হেভি মেটাল অ্যালমিয়া, অ্যাডমিয়া বা আর্সেনিকের মতো হেভি মেটাল থাকে। অনেক দিন ধরে এসব খাওয়ার ফলে কিডনির সমস্যা দেখা দেয়। অতিরিক্ত প্রসেজড খাবার যেমন- পিজা, বার্গার, ডোনাটস, ফ্রাইড চিকেন, সব ধরনের অতিরিক্ত লবণ ও সুগার এবং সেচুরেটেড ফ্যাট আহরিত ক্যালরিসমৃদ্ধ খাবার অথচ যথেষ্ট ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ নয় এবং চিনিযুক্ত সফট ড্রিংকস, কুকিজ, আইসক্রিম, চকোলেট, মিষ্টি আচার, ফুটপাথে যেখানে-সেখানে তৈরি করা খাবার, ডেজার্ট, ক্যান্ডি, পাইস, চিপস, বাহারি শরবত, দীর্ঘদিনের পোড়া তেলে ভাজা বেগুনি, পিঁয়াজু, চপ, ভেজাল মরিচের গুড়া ইত্যাদি গ্রহণেও বাড়ছে মানুষের কিডনির রোগ।
দেশে এনার্জি ড্রিংকসের ছড়াছড়ি। এলকোহলযুক্ত এসব এনার্জি ড্রিংকসের বোতলের মুখ খুললেই সবটুকু গ্যাস বের হতে পারে না। তাই ড্রিংকসগুলো পান করার সাথে সাথে দেহে প্রবেশ করে ক্ষতিকর কার্বনডাইঅক্সাইড। অনেক সময় মাত্রারিক্ত সোডিয়াম বাইকার্বনেট রক্তে মিলে ক্ষারত্বের মাত্রা বাড়িয়ে অ্যালকালোসিস কিডনি সমস্যা তৈরি করছে। এছাড়া দেশে ক্রমেই বড় হচ্ছে ভেজাল ওষুধের বাজার। এসব ভেজাল ওষুধ নষ্ট করে দিচ্ছে কিডনির কার্যক্ষমতা।
এসব রোগ-বালাইয়ের পেছনের কারণগুলো সরকারের অজানা নয়। কিন্তু সরকার এসব কারণ অর্থাৎ ভেজাল খাদ্য দূরীকরণে আন্তরিক নয়। এ সম্পর্কে সরকারের মনিটরিং নেই। নিয়ন্ত্রণ নেই। গবেষণা নেই। প্রক্রিয়া নেই। প্রকল্প নেই। চিন্তা নেই। ফিকির নেই। বাজেট বরাদ্দ নেই।
সঙ্গতকারণেই আমরা মনে করি, সরকার যদি সত্যিকার অর্থেই দেশের জনগনকে প্রকৃত উন্নয়ন প্রদান করতে চায় তাহলে সরকারের উচিত, আগে দেশের মানুষের জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। দেশের প্রায় ৩ কোটি জটিল কিডনি রোগীর উপযুক্ত চিকিৎসার দিকে দৃষ্টি দেয়া। ইরান, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ কিডনি রোগের মতো ব্যয়বহুল চিকিৎসা সেবায় রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি প্রদান করে। বাংলাদেশকেও এরূপ ভর্তুকি প্রদান করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সকল রোগের শেফার মূল সম্মানিত সুন্নতি খাদ্যসামগ্রীর ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং ভেজাল খাবারের বিরুদ্ধে সরকারকে জিহাদ ঘোষণা করতে হবে। আর এই ভেজাল খাবারের প্রবণতা কখনোই রাষ্ট্রসৃষ্ট আইন দিয়ে নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সম্মানিত দ্বীন ইসলাম উনার নৈতিক মূল্যবোধ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












