ভিতরে বাইরে নানামুখী চাপে অসহায় দখলদার ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হচ্ছে বলে কথিত পশ্চিমা বিশ্লেষকরা মনে করছে। তাদের মতে, আট মাসের যুদ্ধের পরও হামাসের সক্ষমতা অক্ষত রয়েছে। সর্বশেষ গত শনিবার আবারও দখলদার বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়ে বহু সেনাকে হত্যা ও বন্দি করার তথ্য প্রকাশ করেছে গাজা শাসনকারী সংগঠনটি।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক এলমাসরি যুক্তরাষ্ট্রের পলিটিকো গণমাধ্যমের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামাসের বেশিরভাগ যোদ্ধা গাজা যুদ্ধে অক্ষত রয়েছেন। এ ছাড়া হামাস হাজার হাজার নতুন সদস্য নিয়োগ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গাজা উপত্যকায় হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্কও অনেকাংশে অক্ষত রয়েছে।
এলমাসরি বলেছে, হামাস অবিস্ফোরিত ইসরায়েলি বোমা পুনরায় ব্যবহার করতে সক্ষম হচ্ছে। তাই ফিলিস্তিনি গোষ্ঠীর আর অস্ত্র সরবরাহের সমস্যা নেই।
এদিকে নতুন পাওয়া খবরে জানা গেছে ইসরায়েলের আয়রণ ডোমকে ব্যর্থ করে আবারও তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আইডিএফ দাবি করেছে, তারা গাজা থেকে আগত একঝাঁক রকেটের মধ্য থেকে আটটি রকেট ঠেকিয়ে দিয়েছে। তবে হামাস কতগুলো রকেট নিক্ষেপ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
অন্যদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ঘরে-বাইরে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় গণহত্যা বন্ধে দেশে দেশে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের নিরাপদে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।
জিম্মিদের ফেরানোর দাবিতে বিভিন্ন বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ইস্যুতে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা লাপিদ।
চলতি মাসের শুরুর দিকে ইয়ার লাপিদ বলেছিলো, গাজায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হত্যা করা হচ্ছে আর তারা (ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা) নিজেদের মধ্যে লড়াই করছে। এই মন্ত্রিসভা বিচ্ছিন্ন ও অকার্যকর। নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ছে, মধ্যবিত্তরা ব্যাপক চাপে পড়ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।