আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে ১৭ হাজার গ্রেফতার
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দশ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে।
আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে।
তাছাড়া ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য।
তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।
সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে অপরাধীদের হতে পারে ১৭ বছর পর্যন্ত কারাদ- ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা। বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)