ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী জান-মাল এবং সম্মান হিফাজতে সরকারকে এখনি পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। ইনশাআল্লাহ!
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মোবাইল নেটওয়ার্ক খাতে ফাইভজি এখন অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন টু মেশিন (এমটুএম) লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) আলোচনায় রয়েছে। এসবের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
অভিজ্ঞ মহলের মতে, উন্নয়নের সঙ্গে এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গেলো বছরে সাইবার নিরাপত্তা বিঘœকারী ঘটনার গড় পরিমাণ ছিল ২৫ লাখের বেশি।
বিশ্বে প্রতি মিনিটে প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে সাইবার অপরাধের কারণে। দেখা দিচ্ছে নানা সংকট। ২০২৫ সালে এ ক্ষতি বছরে ৬০০ লাখ কোটি টাকায় ঠেকতে পারে।
বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক স্ক্যাম, ফিশিং, অ্যাকাউন্ট হ্যাকিং, অনলাইনে অপতথ্য, হয়রানি বা প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি ও ঘৃণা বা বৈষম্যের শিকার হওয়ার ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রকাশিত হিসাব বলছে, সাইবার অপরাধের পরিসংখ্যানে বাংলাদেশে ৭৫ শতাংশ ভুক্তভোগীর বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশে সাইবার অপরাধের প্রবণতা ৩৮১ শতাংশ বেড়েছে!
সাইবার পুলিশিং সেন্টার প্রতিদিন গড়ে দুই শতাধিক অভিযোগ আসছে, যার বেশির ভাগই অনলাইনে হয়রানিবিষয়ক। একশনএইডের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, ৬৪ শতাংশ নারীই অনলাইন সহিংসতার শিকার। তবে অভিযোগ দিতে আসে এরূপ ভূক্তভোগীর সংখ্যা ২০ শতাংশেরও কম।
এ তথ্য থেকে দেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সহজেই অনুমান করা যায়।
সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপরেখা বাস্তবায়নের ফলে ইন্টারনেট, অটোমোশন, আইওটি প্রভৃতির ওপর নির্ভরতা বাড়ছে মানুষের। এখন শুধু ব্যাংক-বীমা নয়, ছোটখাটো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনও হয় ইন্টারনেটে। হাতে হাতে থাকা মোবাইল ফোনে করা যায় অনেক কিছু। সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধ বিচরণ শহর থেকে গ্রামের মানুষের। আর এসবের সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
বিভিন্নভাবে সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। উদাহারণত, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক সপ্তাহের জন্য কক্সবাজার বেড়াতে গেলেন। এতে সেখানে তাকে টার্গেট করা শত্রুদের জন্য সহজ হতে পারে। কিংবা বাড়ি না থাকার নিশ্চিত খবরে পাশের বাড়ির বখে যাওয়া ছেলেটা সব চুরি করে নিয়ে যেতে পারে। অন্যদিকে নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার না করার কারণে হ্যাকারদের হাতে চলে যেতে পারে পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য, যা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায়।
আমাদের দেশে ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে নিরাপত্তার বিষয়টি খুবই উপেক্ষিত। প্রায় শতভাগ ব্যবহারকারীই পাইরেটেড বা বিনামূল্যে অখ্যাত কোম্পানির সফটওয়্যার করে থাকেন। আর ৫০ ভাগ প্রতিষ্ঠানেই ফায়ারওয়াল ব্যবহার করা হয় না। ৮০ শতাংশ ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এ বিষয়ে সচেতন। তবে সেখানেও নিরাপত্তার ত্রুটি রয়েছে। নইলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা ঘটত না।
দেশের মোট ব্যাংকের ৫০ ভাগ সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল (এনজিএফডব্লিউ) সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। সাইবার অপরাধীদের ধরতে আরো শক্তিশালী সাইবার পুলিশিংয়ের ওপর জোড় দিতে হবে। অপরাধীরা এখন অনেক বেশি কৌশলী। তাদের প্রতিরোধ করতে আমাদের আরো দক্ষ হতে হবে। সাইবার নিরাপত্তা পর্যাপ্তভাবে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক।
সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি।
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী।
মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়।
যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত।
সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে।
হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস…
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।