মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বিদেশি বিনিয়োগ নির্ভর হতে যাচ্ছে সরকার। বিপরীতে বাধা আর বৈষম্যে স্থবির দেশীয় বিনিয়োগ।

বিদেশি বিনিয়োগের নাম দিয়ে জনগণের অর্থে বিদেশে সম্পদের পাহাড় তৈরী হবে। অথচ দেশীয় বিনিয়োগে দেশের অর্থ দেশেই থাকে, জিডিপি শক্তিশালী হয়। সরকারের উচিত, দেশীয় বিনিয়োগে যথাযথ পৃষ্ঠপোষকতা করা।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, রাত ৩:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:১১
বিদেশি বিনিয়োগ নির্ভর হতে যাচ্ছে সরকার। বিপরীতে বাধা আর বৈষম্যে স্থবির দেশীয় বিনিয়োগ।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সব সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত পবিত্র দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত ৩০ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমশ বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকছে সরকার। বিপরীতে দেশীয় বিনিয়োগের অবস্থা সঙ্গীন পরিস্থিতিতে চলে গেছে। দেশীয় বিনিয়োগ নিয়ে সরকারের কোনো কর্মপরিকল্পনাই নেই।
বিনিয়োগের সুযোগ-সুবিধার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে দেশীয় শিল্প উদ্যোক্তারা। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের নিজস্ব উদ্যোগে গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ, কর মওকুফ, দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ, মুনাফা স্থানান্তরসহ অসংখ্য সুবিধা দেওয়া হলেও স্থানীয় উদ্যোক্তাদের জন্য সরকারিভাবে সুবিধার ব্যবস্থা নেই। বিনিয়োগের সুযোগ-সুবিধা আদায়ের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের সরকারের সঙ্গে দর কষাকষির পথ খোলা থাকলেও দেশীয় বিনিয়োগকারীদের জন্য এ ধরণের সুযোগ নেই। এসব কারণে প্রতিযোগিতায় বিদেশিদের কাছে মার খাচ্ছে স্থানীয় উদ্যোক্তারা। এ ধরনের অসম সুযোগ-সুবিধার কারণে দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্ব সুবিধাও দিচ্ছে বাংলাদেশ। কোনো শিল্প প্রতিষ্ঠানে স্থায়ীভাবে ৭৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলে যেকোনও বিদেশি নাগরিক এদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায়। আর ৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে ১ কোটি মার্কিন ডলার হস্তান্তর করলে যেকোনো বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যায়। বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিটের সব বাধাও তুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রেও বিদেশি প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়। বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধায়নে জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মিত হওয়ায় চাঁদাবাজির শিকার হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের পদে পদে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
এতসব বৈষম্যমূলক নীতির পাশাপাশি আরো বড় ফাঁস হয়ে সামনে এসে দাঁড়ায় ব্যাংকঋণের উচ্চ সুদহার। ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগের পর গ্যাস-বিদ্যুৎ সংযোগের অভাবে বছরের পর বছর অচল পড়ে থাকা কারখানার যন্ত্রপাতি একদিকে নষ্ট হয়, অন্যদিকে বাড়তে থাকে ঋণের সুদভার। ফলে স্বাভাবিক নিয়মেই স্থানীয় উদ্যোক্তাদের খেলাপি হয়ে যেতে হয়। অর্থ মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো বিষয়টি জানলেও এর সুরাহায় তাদের কোনো উদ্যোগ নেই।
এভাবে নানা সুবিধায় বিনিয়োগ করার পর বিপুল পরিমাণ লভ্যাংশ বিদেশিরা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, একটি বিদেশি কম্পানি প্রতিবছর ১৪০ শতাংশের বেশি লভ্যাংশ দিচ্ছে। কিন্তু তাদের শেয়ার মাত্র ১০%। বাকি ৯০% শেয়ার উদ্যোক্তাদের হাতে। অর্থাৎ ব্যবসা সম্প্রসারণ না করে, নিজেদের দেশে অর্থ নিয়ে যাচ্ছে বিদেশি কম্পানিগুলো। এগুলো রিজার্ভ ভেঙেও লভ্যাংশ দেয়। পাশাপাশি, বিদেশি উদ্যোক্তাদের ব্যক্তিগত বিনিয়োগের আয়ের কর দেওয়ার বিধান না থাকায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
প্রসঙ্গত, দেশের শিল্পপতিরা বিনিয়োগের পর সেখান থেকে যে মুনাফা পায়, তা আবারও বিনিয়োগ করে। ফলে জ্যামিতিক হারে বাড়তে থাকে শিল্পের বিকাশ, উৎপাদন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। দেশে বিনিয়োগ হলে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। উৎপাদন বাড়ায়, জিডিপির প্রবৃদ্ধিও বাড়ে। বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদেরই বেশি সুযোগ-সুবিধা দেওয়া উচিত। সব দেশেই স্থানীয় বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়ার নীতি অনুসরণ করা হয়। কারণ স্থানীয় বিনিয়োগ বাড়লে তাতে কোনো ঝুঁকি তৈরি হয় না। বিদেশিদের ক্ষেত্রে সে ঝুঁকি থাকে। অতীতে দেখা গেছে, কোনো দেশ থেকে হঠাৎ করেই বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তখন ওই দেশে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা দেখা যায়। তাই কোনো কারণে বিদেশি বিনিয়োগকারী তাঁর পুঁজি প্রত্যাহার করে নিলে দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
বিশ্বের যে দেশই দেশীয় বিনিয়োগকে গুরুত্ব দিয়েছে, দেশের উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করেছে তারাই অর্থনীতিতে এগিয়ে গেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ানের অর্থনৈতিক উত্থানের পেছনে কাজ করেছে দেশীয় বিনিয়োগে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নীতি। দেশগুলো আমদানি বিকল্প খাতে স্থানীয় উদ্যোক্তাদের নানা সহায়তায় বিনিয়োগে আকৃষ্ট করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে প্রায় উন্নত দেশগুলোর সমান কাতারে নিয়ে যায়।
সঙ্গতকারণেই আমরা মনে করি, সরকারকে দেশীয় বিনিয়োগের সুফল এবং সম্ভাবনা বিবেচনা করে এককভাবে বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকে না পড়ে দেশীয় বিনিয়োগের সকল সমস্যার সমাধান করে দেশীয় উদ্যোক্তাদের স্বাধীন কর্মপরিবেশের সুযোগ করে দেয়া। এতে করে বিনিয়োগের অর্থ দেশেই থাকবে এবং সেই অর্থ দিয়েই জাতীয় অর্থনীতি বলিষ্ট হবে। আর এর পাশাপাশি সরকারকে নিজ উদ্যোগে বাংলাদেশের বৃহৎ বৃহৎ উদ্যোক্তা যারা দেশেই বিনিয়োগ করতে পারে তাদেরকে উৎসাহিত করা যাতে তারা দেশেই বিনিয়োগ করে। বিনিয়োগ টানতে উদ্যোক্তাদের গ্যাস, বিদ্যুৎ সব অবকাঠামোগত যত সমস্যা রয়েছে সেগুলো খুব দ্রুত সমাধান করা। উদ্যোক্তাদের নিরাপত্তা প্রদান করা।
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
মুসলমানদের সম্মানিত শরীয়ত পালনের বয়স কবে হবে?

অনেক মুসলমানকে দাঁড়ি রাখার কথা, সুন্নতি পোশাক পরার কথা জিজ্ঞাসা করলে উত্তর দেয়; ভাই! এখনো সময় হয়নি, যখন বয়স হবে অর্থাৎ যখন দাঁড়ি-চুল পাকবে তখন দাঁড়ি রাখবে, সুন্নতি পোশাক পড়বে তথা সম্মানিত শরীয়ত উনার হুকুম-আহকাম অনুসরণ করা শুরু করবে।
এখন কথা হলো, দাঁড়ি রাখা বা সুন্নতি পোশাক পরার বিষয়ে সম্মানিত ইসলামী শরীয়ত কোন বয়স নির্ধারণ করেছেন কিনা। সম্মানিত ইসলামী শরীয়তে একটি শিশু ৭ বছর বয়সে উপনীত হলে তাকে দ্বীনী তালিম-তালকীন দেওয়ার কথা বলা হয়েছে এবং ১০ বছর হলে শাসন করার কথা বলা হয়েছে। তাদের কথার প্রেক্ষিতে আরো বলতে হয়, তাদের কি মহান আল্লাহ পাক উনার সাথে চুক্তি হয়েছে (নাউযুবিল্লাহ!) তারা এত বছর বা এত বয়স পর্যন্ত দুনিয়াতে থাকবেই। কতলোকই তো অল্প বয়সে চলে যায়। অর্থাৎ একজন মানুষ যেমন অনেক বছর দুনিয়াতে থাকতে পারে তেমনি যে কোন মুহূর্তে কোন কারণ ছাড়াই ইন্তেকাল করতে পারে। তাহলে তারা কিভাবে দাবী করতে পারে অমুক বয়সে উপনীত হলে দাঁড়ি রাখবে কিংবা সম্মানিত শরীয়ত অনুসরণ করা শুরু করবে। তাহলে এই অমুক বয়স পর্যন্ত সে কাকে অনুসরণ করবে? সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে।” অর্থাৎ যে যাকে অনুসরণ করবে সে তাদেরই দলভূক্ত হবে। মনে রাখতে হবে, সম্মানিত সুন্নত উনার বিপরীত হচ্ছে বিদয়াত। অর্থাৎ একটি সুন্নত ছেড়ে দেওয়া মানেই একটি বিদয়াত তথা হারামকে অনুসরণ করা। মুসলমানদের জন্য আফসুস, মুসলমানদের সুন্নতি পোশাক পড়তে লজ্জা লাগে, কিন্তু কাফির মুশরিকদের পোশাক পড়তে লজ্জা লাগে না; দাঁড়ি রাখতে লজ্জা লাগে, কিন্তু দাঁড়ি চাঁছতে লজ্জা লাগে না; সম্মানিত শরীয়ত অনুসরণ করতে লজ্জা লাগে কিন্তু কাফির-মুশরিকদের অনুসরণ করতে লজ্জা লাগে না। অর্থাৎ কাফির-মুশরিকদের অনুসরণ করতে বয়স লাগে না, কিন্তু সম্মানিত শরীয়ত অনুসরণ করতে বয়স লাগে। নাউযুবিল্লাহ!
-মুহম্মদ মনিরুল ইসলাম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১ দিন আগে “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৬ দিন আগে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! ২ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১ নভেম্বর, ২০২৬ মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩১ অক্টোবর, ২০২৬ ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৮ অক্টোবর, ২০২৬ পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৭ অক্টোবর, ২০২৬