বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

বানূ নাযীরের সম্মানিত জিহাদ এবং ইহুদী গোত্রকে পবিত্র মদীনা শরীফ থেকে বিতাড়িত করা প্রসঙ্গে (৭)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪, রাত ২:২০
বানূ নাযীরের সম্মানিত জিহাদ এবং ইহুদী গোত্রকে পবিত্র মদীনা শরীফ থেকে বিতাড়িত করা প্রসঙ্গে (৭)
(পূর্ব প্রকাশিতের পর)
কাট্টা মুনাফিক উবাই বিন সুলূল সে আরো মিথ্যা কথা বললো, হে ইহুদীরা! আমার সাথে আমার গোত্রের ও অন্যান্য আরব গোত্রের দু’হাজার লোক রয়েছে। আমরা সকলেই তোমাদেরকে সাহায্য করতে তোমাদের দুর্র্গে উপস্থিত হবো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আসার আগেই আমরা যথাসময়ই চলে আসবো। আমরা সকলে তোমাদের আগে মৃত্যুবরণ করতে রাজী। বানী কুরাইজার লোকেরাও তোমাদের সাহায্যে এগিয়ে আসবে। সুতরাং তোমরা নিজেদেরকে সহায়হীন ভেবো না। তাছাড়া বানী গাতফানও তো তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। তারাও তোমাদেরকে সাহায্য করবে। এরপর মুনাফিক সরদার উবাই বিন সুলূল সে কা’ব ইবনে আসাদ কারাজীর নিকটও লোক প্রেরণ করলো। কাট্টা মুনাফিক সে তাকে বললো, তুমি ও তোমার সঙ্গী-সাথীদেরকেও আমাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। কা’ব বলল, আমরাতো সন্ধিভঙ্গ করতে পারবো না। এরকম উত্তর পেয়ে সে নিরাশ হয়ে গেলো। সে চাইতো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে বানী নাযীরের উত্তেজনাকে অব্যাহত রাখতে। নাউযুবিল্লাহ! এরপর সে সাহায্য কামনা করলো, হুয়াই ইবনে আখতাব কারাজীর নিকটে। হুয়াই প্রথমে তার আবেদন প্রত্যাখ্যান করলো। কিন্তু উবাই বিন সুলূল পূনঃপূনঃ অনুরোধে নরম হয়ে বললো, ঠিক আছে আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানিয়ে দিবো আমরা কেউ স্থান ত্যাগ করবো না। আপনি যা করবার তাই করুন। নাউযুবিল্লাহ!
এদিকে ইহুদী সালাম ইবনে মুশকাম বললো, তোমাদের মতামতের প্রতি যদি আমার কোন প্রকার সন্দেহ থাকতো, তবে আমি ইহুদীদেরকে নিয়ে আলাদা হয়ে যেতাম। হুয়াই হুঁশিয়ার হও! তুমি কি জানো, আমি যা জানি। শুনে রাখো, আমাদের সকলেই জানে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর উনার মহাসম্মানিত ও মহাপবিত্র গুনাবলীর বিবরণতো আমাদের পবিত্র তাওরাত শরীফেই রয়েছে। তা সত্ত্বেও উনাকে আমরা মেনে নিতে পারছি না। নাউযুবিল্লাহ! ঠিক আছে উনাকে আমরা নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে মেনে নিতে নাই পারি তবে উনার কথামতো অন্তত এ শহর ছেড়ে অন্যত্র চলে যাই। আমি জানি, সন্ধিভঙ্গের ব্যাপারে তুমি আমার অভিমতের বিরোধী। যখন খেজুর মাওসুম আসবে তখন আমরা না হয় ফিরে আসবো। হুয়াই তার প্রস্তাব গ্রহণ করলো না। বরং তার ভাই জুদী ইবনে আখতাবকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে পাঠিয়ে জানিয়ে দিলো, আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে কোথাও যাবো না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। নাউযুবিল্লাহ! হুয়াই তার ভাই জুদী দ্বারা উবাই বিন সুলূলকেও জানিয়ে দিলো যে, আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে সন্ধিভঙ্গের সংবাদ জানিয়ে দিয়েছি। এখন তোমরা বনী নাযীরের সঙ্গে যে অঙ্গীকার করেছো, সে মোতাবেক কাজ করো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন জুদীর মুখে হুয়াইয়ের বক্তব্য শুনলেন, তখন তিনি ইরশাদ মুবারক করলেন-
فَأَظْهَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التّكْبِيرَ وَكَبّرَ الْمُسْلِمُونَ لِتَكْبِيرِهِ
অর্থ: “অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উচ্চকন্ঠ মুবারকে তাকবীর ধ্বনি দিলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও উনার অনুসরণ মুবারক করে সমস্বরে তাকবীর মুবারক দিলেন।” সুবহানাল্লাহ! (তাফসীরে মাযহারী, মাগাযিউল ওয়াক্বিদী, যাদুল মাসীর)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করলেন, এখন আমরা ইহুদীদের বিরুদ্ধে সম্মানিত জিহাদে যাবো। এদিকে জুদী সে কাট্টা মুনাফিক উবাই বিন সুলূলের কাছে গেলো তখন সে ছিলো তার ঘরের মধ্যে। তার কাছে বসেছিলো আরো কিছুসংখ্যক লোক।
প্রসিদ্ধ সীরাত ও তারিখ গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে-
وَقَدْ نَادَى مُنَادِي رَسُولِ اللّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُهُمْ بِالْمَسِيرِ إلَى بَنِي النّضِيرِ فَيَدْخُلُ حَضْرَتْ عَبْدُ اللّهِ رَضِىَ اللهُ تَعَالَى عَنْه عَلَى أُبَيّ بْنُ سُلُوْلِ أَبِيهِ وَعَلَى النّفَرِ مَعَهُ وَعِنْدَهُ جُدَيّ بْنُ أَخْطَبَ فَلَبِسَ دِرْعَهُ وَأَخَذَ سَيْفَهُ فَخَرَجَ يَعْدُو،
অর্থ: “অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আহবান করলেন, হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ মুবারক দিয়েছেন, আপনারা এখন বনী নাযীরের লোকালয়ের দিকে ছফর করুন। মুনাফিক সরদার উবাই বিন সুলূলের ছেলে ছিলেন বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। তিনি উনার পিতার কাছে গেলেন এবং দেখতে পেলেন তার কাছে রয়েছে বেশ কিছু লোক। জুদী ইবনে আখতাবও রয়েছে তার সাথে। অতঃপর হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জিহাদের বর্ম পরিধান করলেন এবং উনার তরবারী মুবারক নিলেন। অতঃপর তিনি শত্রুদের সঙ্গে সম্মানিত জিহাদের উদ্দেশ্যে বের হলেন।” (তাফসীরে মাযহারী, মাগাযিউল ওয়াক্বিদী) (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س… ১৭ ঘণ্টা আগে ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ১৭ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ১৭ ঘণ্টা আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১ দিন আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ২ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ২ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ১১ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬