শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)

Asrar প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, সকাল ৬:০৩
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)

পবিত্র সূরা আহযাব শরীফ উনার ০৯ থেকে ২৭ পর্যন্ত আয়াত শরীফ উনাদের সংক্ষিপ্ত তাফসীর:

বর্ণনাকারী বলেন, তখন হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নিয়ে আমাদের মধ্যে শুরু হলো টানাটানি। হযরত মুহাজির ছাহাবীগণ উনারা বলতে শুরু করলেন, হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাদের দলভুক্ত। হযরত আনছার ছাহাবীগণ উনারা বললেন, না; আমাদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন বিষয়টির সমাধান করে দিলেন এই কথা বলে যে, হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত। হযরত আমর ইবনে আঊফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, আমি হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত নু’মান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং আরো ৬ জন হযরত আনছার ছাহাবীগণ উনাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিলো ৪০ হাত পরিখা খননের। (তাফসীরে মাযহারী, বুখারী শরীফ)
আমরা যথারীতি খননকার্য শুরু করলাম। আটকে গেলাম একস্থানে এসে। সেখানে দেখা গেলো একটি প্রকা- পাথর। আমরা অনেক চেষ্টা করেও পাথরটিকে না ভাঙতে পারলাম, না সরাতে পারলাম। আমি বললাম, হে হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্যাটির কথা জানান। দেখেন তিনি কী নির্দেশ মুবারক দেন। হযরত সালমান ফার্র্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটে গিয়ে সব খুলে বললেন। একটু পরেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক নিলেন ঘটনাস্থলে।
তিনি পরিখার মধ্যে নামলেন। তারপর একটি শাবল দিয়ে পাথরটিতে বাড়ি দিলেন সজোরে। সঙ্গে সঙ্গে পাথরে সৃষ্টি হলো একটি ফাটল। আর সেখান থেকে বিচ্ছুরিত হলো অপার্থিব আলো। সে আলোয় আলোকিত হলো পবিত্র মদীনা শরীফ উনার দুই প্রান্ত। মনে হলো, কেউ যেনো প্রদীপ জ্বালিয়ে দিলো অন্ধকার ঘরে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক কন্ঠে উচ্চারিত হলো বিজয়ধ্বনি। তার প্রতিধ্বনি উচ্চারিত হলো হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কণ্ঠে। এবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দ্বিতীয় আঘাত মুবারক করলেন। এবার দ্বিখ-িত হয়ে গেলো পাথরটি। সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠলো পবিত্র মদীনা শরীফ উনার অপর দুই প্রান্ত। এবারও মনে হলো আঁধার ঘরে যেন সহসা প্রজ্জ্বলিত হলো প্রদীপ। এবারও বিজয়ধ্বনি উচ্চারিত হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক কণ্ঠে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কণ্ঠেও উচ্চারিত হলো তার অনুরণ।
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তৃতীয়বার আঘাত করে চুরমার করে দিলেন পাথরটিকে। শেষে হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত ধরে উঠে এলেন পরিখাভ্যন্তর থেকে। হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একী দৃশ্য দেখলাম আজ! সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিকে ফিরে দাঁড়ালেন। বললেন, আপনারা কী হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কথা শুনবেন? সকলে সমস্বরে বললেন, হ্যাঁ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, প্রথম আঘাতে যে আলোকস্ফুলিঙ্গ জ্বলে উঠলো, তাতে আমার সামনে পরিদৃশ্যমান হলো ইরাক শহরের রাজধানী ও হেরা প্রদেশের মাদায়েন নগরী। আমি দেখতে পেলাম তাদের রাজপ্রাসাদ। দেখে মনে হলো যেনো পুরতঃ পতিত কুকুরের সম্মুখস্থিত গোস্তর দাঁত।
হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, ওই হেরা ও মাদায়েন অচিরেই আপনার উম্মতের করতলগত হবে। আপনারা দেখেছেন দ্বিতীয় আঘাতেও বিচ্ছুরিত হলো অপার্থিব আলোকচ্ছটা। ওই আলোতে আমার দৃষ্টিতে উদ্ভাসিত হলো রোমীয়দের রাজপ্রাসাদ। যেভাবে আপনারা প্রত্যক্ষ করেন হিংস্র কুকুরের স্বচ্ছধবল দন্তপাটি। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, সেদিন বেশী দূরে নয়, যখন রোমসাম্রাজ্যও আপনার উম্মতের পদানত হবে। অতএব, আপনাদের জন্য সুসংবাদ।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা মুবারক শুনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অন্তরে শুরু হলো আনন্দের ঝড়। সকলে সমস্বরে বলে উঠলেন, সকল কিছুর মালিক মহান আল্লাহ পাক তিনি। উনার অঙ্গীকার অবশ্যই সত্য। তিনিই তো আমাদেরকে সুসংবাদ দিলেন, অবরুদ্ধ হওয়ার পর আসবে বিজয়, মহাবিজয়।
কিন্তু কপটবিশ্বাসীরা একথা শুনে অন্তরে অন্তরে দগ্ধীভূত হতে শুরু করলো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কারো কারো কাছে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আশা আকাঙ্খারও তো একটা সীমা আছে। তিনিতো দেখছি কল্পনাকারী। আপনাদেরকেও উনার কল্পনায় অংশগ্রহণ করতে বলছেন। নাউযুবিল্লাহ! পারস্য ও রোম দু’টোই মহাপরাক্রান্ত সাম্রাজ্য। আপনাদের মতো দুর্বল ও আত্মরক্ষাচিন্তায় বিষণœ দলের কাছে তাদের পরাজিত হওয়া কী চাট্টিখানি কথা। সে রকম কিছু করার সামর্থ্য যদি আপনাদের থাকতো, তবে আপনারা এভাবে পরিখা খনন করে এদেশের শত্রুদের হাত থেকে বাঁচার চেষ্টায় কালাতিপাত করতেন না। নাউযুবিল্লাহ! (চলবে)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯) ৩০ সেপ্টেম্বর, ২০২৬