মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বানূ নাযীরের সম্মানিত জিহাদ এবং ইহুদী গোত্রকে পবিত্র মদীনা শরীফ থেকে বিতাড়িত করা প্রসঙ্গে (৬)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, রাত ২:৫৭
বানূ নাযীরের সম্মানিত জিহাদ এবং ইহুদী গোত্রকে পবিত্র মদীনা শরীফ থেকে বিতাড়িত করা প্রসঙ্গে (৬)
(পূর্ব প্রকাশিতের পর)
ইহুদীরা বলল, কিন্তু আমরাতো তাওরাত শরীফ ও নবী সাইয়্যিদুনা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার উপদেশ ত্যাগ করতে পারি না। কেনানা বলল, তাহলে গ্রহণ করো দ্বিতীয়টি। অবিলম্বে এই স্থান ছেড়ে অন্যত্র গমনের নির্দেশ দিল। এ নির্দেশও তোমাদের জন্য ফায়দা দিতে পারে। যদি তা তোমরা নির্বিবাদে পালন করো। তাহলে তিনি তোমাদের জীবন ও সম্পদ উনাদের জন্য হালাল সাব্যস্ত করবেন না। তোমরা সুযোগ মতো তোমাদের মাল-মাত্তা বিক্রয় করে দিতে পারবে। অথবা সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তারা বলল, হ্যাঁ, এ কথা অবশ্যই ঠিক। সালাম ইবনে মুশকাম বলল, হে কেনানা! তোমার আচরণ প্রথম থেকেই আমাদের পছন্দনীয় না। এখন আবার বলছো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে এই শহর ছেড়ে যেতে বলবেন। এদিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফে তাশরীফ মুবারক গ্রহণ করেই হযরত মুহম্মদ ইবনে মাসলামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ডেকে বললেন, আপনি এখনই বানী নাযীরের বসতিতে যান। গিয়ে তাদেরকে বলবেন, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, তোমরা আমার শহর ছেড়ে চলে যাও। হযরত মুহম্মদ ইবনে মাসলামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৎক্ষনাৎ রওয়ানা হলেন। তাদের বসতিতে উপস্থিত হয়ে বললেন, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ঘোষণা মুবারক দেয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তবে তার আগে আমি তোমাদেরকে একটি বিষয়ে অবহিত করতে চাই, তোমরা হয়ত তা জানো। তারা বলল, আপনি বলুন। কি বলতে চান?
হযরত মুহম্মদ ইবনে মাসলামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, তোমাদেরকে আমি ওই তাওরাত শরীফের ক্বসম দিয়ে বলছি, যা অবতীর্ণ হয়েছিল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার উপরে, তোমাদের কি মনে আছে আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের পূর্বে একদিন তোমরা আমাকে এক সমাবেশে বলেছিলে, হে হযরত ইবনে মাসলামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি যদি ইহুদী হতে চান তবে আমরা আপনাকে ইহুদী বানিয়ে নিবো আর যদি তা না চান তবে আপনাকে শাস্তি পেতে হবে। আমি বলেছিলাম, ইহুদী হবার অভিলাষ আমার নেই। তোমরা আমাকে শাস্তি দিতে চাইলে দিতে পারো। তোমরা আমাকে শাস্তিই দিয়েছিলে। নাউযুবিল্লাহ!
তিনি তখন বললেন-
أَنَّهٗ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَرْسَلَنِي إِلَيْكُمْ يَقُولُ لَكُمْ قَدْ نَقَضْتُمُ الَّذِي جَعَلْتُ لَكُمْ بِمَا هَمَمْتُمْ مِنَ الْغَدْرِ بِي. وَأَخْبَرَهُمْ بِمَا كَانُوا ارْتَأَوْا مِنَ الرَّأْيِ وَظُهُورِ عَمْرِو بْنِ جَحَّاشٍ لِطَرْحِ الصَّخْرَةِ فَسَكَتُوا فَلَمْ يَقُولُوا حَرْفًا. وَيَقُولُ اخْرُجُوا مِنْ بَلَدِي فَقَدْ أَجَّلْتُكُمْ عَشْرًا فَمَنْ بَقِيَ بَعْدَ ذٰلِكَ ضَرَبْتُ عُنُقَهٗ.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে এবং তোমাদেরকে বলতে যে, তোমরা বিশ্বাসঘাতকতা করেছো। সন্ধিচুক্তি ভঙ্গ করেছো। আমর ইবনে হাজ্জাজের বাড়ির ছাদ থেকে তোমরা পাথর নিক্ষেপ করতে চেয়েছিলে। সুতরাং তোমাদেরকে এ শহর ছেড়ে চলে যেতে হবে। ১০ দিন সময় দেয়া হলো তোমাদেরকে। এরপর থেকে তোমাদের যাকে এখানে পাওয়া যাবে, তার গর্দান উড়িয়ে দেয়া হবে।” এই ঘোষণা শুনে ইহুদীরা অন্যত্র যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। খুঁজতে শুরু করলো যানবাহন। (দালায়িলুন নুবুওওয়াহ, তাফসীরে মাযহারী, হায়াতু হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাগাযিউল ওয়াক্বিদী)
এমতাবস্থায় কাট্টা মুনাফিক উবাই বিন সুলূলসহ কতিপয় নাফরমান তথা কাট্টা মুনাফিক ওয়াদীয়া মালিক ইবনে কাওকাল, সুওয়াইদ, দাইস প্রমুখরা বানূ নাযীর গোত্রকে এই মর্মে বার্তা পাঠালো যে, হে ইহুদীরা! তোমরা অবিচল থাকো এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ফিরে দাঁড়াও। আমরা কিছুতেই তোমাদের পরিহার করবো না। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলে আমরা তোমাদের সক্রিয় সহযোগিতা করবো। তোমাদের বহিষ্কার করা হলে আমরা তোমাদের সাথে বের হয়ে যাবো। সে মতে বানূ নাযীর তাদের সাহায্যের অপেক্ষায় থাকলো। কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকরা কোন প্রকার সাহায্য করতে পারলো না। (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১৩ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬