বাগানের শোভাবর্ধনে শত বছর পুরনো তাজা ক্ষেপণাস্ত্র!
, ২৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৯ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
যুক্তরাজ্যের মিলফোর্ড হ্যাভেন, পেমব্রোকেশায়ারের এক দম্পতি বোমাটিকে ডামি বোমা ভেবে রঙ করে তাদের বাগানে সাজিয়ে রেখেছিলো। ১৯ শতকের শেষের দিক থেকে সিয়ান ও জেফরি অ্যাডওয়ার্ডসের বাড়ির বাগানে স্থান পেয়েছে বোমাটি। ওই দম্পতি ভেবেই নিয়েছিলো বোমার মতো দেখতে হলেও সেটি নকল কিছুই হবে। এমনকি তারা যখন বাগান পরিস্কার করতো তখন যেকোনও কিছু দিয়ে বোমাটির ওপর টুংটাং শব্দও করতো।
গত বুধবার (২৯ নভেম্বর) ওই দম্পতির বাড়িতে পুলিশ আসে। পুলিশ জানায়, তাদের বাড়িতে বোমার অবস্থান খুঁজে পেয়েছে তারা। বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। পরের দিন বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তাই হলো, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিষ্ক্রিয়কারীর একটি ইউনিট এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ করলো। যদিও পরে পরীক্ষায় দেখা গেছে বোমাটিতে খুব অল্প পরিমাণ চার্জ ছিলো।
সত্য জানার পরেও মানতে চায় না ওই দম্পতি। বোমাটি নিষ্ক্রিয়করণের আগে পুলিশকে উদ্দেশ্য করে বলেছে, আমরা বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, যদি এটা উড়িয়েই নিয়ে যায় তবে তাই যাব।
সে বলেছে, বাড়িটি আগে যাদের ছিল তাদের স্বজনরা এ বোমাটি পেয়েছিলো ১০০ বছর আগে। বোমাটির বয়স অনেক। এটি অনেকটা পুরনো বন্ধুর মতো ছিল। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুলিশের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার ফলেই সন্দেহজনক এই সরঞ্জাম (বোমা) উদ্ধার করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












