সম্পাদকীয়-১
বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারতের- এন-সার্কেল অন্তর্বর্তী সরকারের অন্ত:সারশূণ্যতা শুধু হতাশারই নয় বরং ঘোর অমানিশার।
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
কূটনীতির প্রেক্ষাপটে, ‘এন-সার্কেল’ বলতে এমন একটি ধারণাগত কাঠামোকে বোঝায় যেখানে দেশ বা রাজনৈতিক অভিনেতাদের একটি নির্দিষ্ট জাতির স্বার্থের ঘনিষ্ঠতা এবং গুরুত্বের স্তরের উপর ভিত্তি করে সমকেন্দ্রিক বৃত্তে বিভক্ত করা হয়। এই বৃত্তগুলো একটি জাতির বৈদেশিক নীতির অগ্রাধিকার এবং কৌশলগত সম্পর্ক গঠনে সহায়তা করে। উন্নয়ন অবকাঠামো মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশকে ঘিরে ভারত এমন ‘এন-সার্কেল’ গড়ে তুলছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চার পাশ ঘিরে ফেলছে ভারত। এ উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প। এমনিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে চার লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান। হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে ১ বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ। জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মাতারবাড়ীতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন।
রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন-সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে দুটি দেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেধে যায়। বাংলাদেশের উত্তরে চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনি চিকেন নেক বিচ্ছিন্ন করে ফেলার উসকানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চার পাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কি না সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে।
ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে। কলকাতা-সিত্তে-আইজল করিডোর উত্তর-পূর্বের মূল চাবিকাঠি। বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেয়া প্রয়োজন, বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি-মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয় উল্লেখ করে ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জন্য কালাদান মাল্টি-মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প বা কেএমটিটিপি সম্পন্ন করা আরও জরুরি হয়ে পড়েছে, যা মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে মিজোরামকে কলকাতার সাথে সংযুক্ত করে।
বাংলাদেশে জুলাই আন্দোলনের পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক শীতলতা ও নানা বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ভারত এখন বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরিতে জোর দিচ্ছে।
ভারতের সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথ তৈরিই তাদের সময়ের দাবি।
ভূ-রাজনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক কৌশলের সমন্বয়ে ভারত এখন স্পষ্টভাবে বাংলাদেশকে বাইপাস করে আগাচ্ছে। এর ফলে, শুধু কূটনৈতিক স্তরে নয়, এই উত্তেজনা বাংলাদেশের বাণিজ্য ও নিরাপত্তাজনিত দিক থেকেও গভীর প্রভাব সৃষ্টি করবে। কারণ বাংলাদেশের চতুর্দিক থেকে ঘিরে ফেলছে ভারতের অবকাঠামোগত আগ্রাসন। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারে পাল্টা শক্ত ও মজবুত কর্মসূচী তথা দূরদৃষ্টি সম্পন্ন বিশেষ কার্যক্রম একান্ত দরকার। কিন্তু অন্তর্বর্তী সরকার এ বিষয়ে একেবারেই অন্ত:সারশূন্য। যা গভীর হতাশার ও ঘোর অমানিশার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












