সম্পাদকীয়-২
পবিত্র কুরবানীকে সামনে রেখে চলছে লবণের কৃত্রিম সংকটের পাঁয়তারা বিষয়টির প্রতি এক্ষুনি সক্রিয় পদক্ষেপ এবং সমন্বিত উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পবিত্র কুরবানীর ঈদের আগেই কিছু অন্য ব্যবসায়ী সিন্ডিকেট লবনের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। পর্যাপ্ত লবণ উৎপাদন এবং মজুদ থাকা সত্বেও চট্টগ্রামের কক্সবাজার লবণ উৎপাদন অধ্যূষিত এলাকার কমিপয় লবন উৎপাদনকারী সিন্ডিকেটের সঙ্গে তাল মিলিয়ে বাজারে লবণ সংকটের অপচেষ্টা চালাচ্ছে।
অভিযোগে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে গর্ত করে মজুত করা হয়েছে ৬০ থেকে ৭০ শতাংশ ক্রুড লবণ। এতে পর্যাপ্ত উৎপাদন হলেও বাড়ছে লবণের দাম, এমন অভিযোগ মিল মালিকদের। এক মাসের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে দুইশ থেকে আড়াইশ টাকা।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, আসন্ন ঈদুল আজহায় ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার কুরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্য ৮ কেজি হিসাবে প্রায় ১ লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে ১১ মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুদ রয়েছে প্রায় ১৭ লাখ মেট্রিক টন। তারপরেও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। এপ্রিলে ৭৪ কেজির প্রতি বস্তা লবণ ৬০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে সাড়ে আটশ টাকায় দাঁড়িয়েছে।
কক্সবাজারের টেকনাফ-উখিয়া-চকরিয়া-পেকুয়া-মহেশখালী-কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতেই লবণের ক্রুড উৎপাদন হয়ে থাকে। পরবর্তীতে সেই ক্রুড নিয়ে আসা হয় চট্টগ্রামের বিভিন্ন মিলে। নানা প্রক্রিয়ায় ক্রুড পরিশোধন করে তৈরি হয় লবণ। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিলেও মধ্যস্বত্বভোগীরাই সেই ক্রুড কিনে মাটির নিচে মজুত করছে বলে অভিযোগ মিল মালিকদের। বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নূরুল কবির বলেন, যেখানে লবণ উৎপাদিত হয়, সেখানে কিছু দালাল ও মধ্যস্বত্বভোগী শ্রেণির লোক থাকে। যাদের কারণে দামে কারসাজি হয়।
মাঠ পর্যায়ের মজুদদাররা ধীর গতিতে ক্রুড পাঠানোর কারণে লবণ উৎপাদনে কিছুটা সংকট হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মাঝিরঘাটের মেসার্স জনতা সল্টের মালিক বখতিয়ার বলেন, মজুতদারদের মজুত করে রাখা লবণ বিক্রি করার ব্যবস্থা করতে হবে বিসিককে। তাহলে লবণের দাম কমে আসবে।
এবারও ঈদুল আজহায় লবণ নিয়ে নানা ধরনের অনিয়ম করার সুযোগ অবাধে আসছে। সরকারের পক্ষ থেকে নামকাওয়াস্তে বলা হয়েছে, এবার ঈদুল আজহায় কঠোর নজরদারি করা হবে। কিন্তু বাস্তবে যে ধরনের নজরদারিও নিয়ন্ত্রণ করার কথা কার্যততা হচ্ছে না। অনেকে শিল্প-কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহারের কথা বলে মিথ্যা তথ্যে লবণ আমদানি করে বাজারে ছাড়ছে। অনেকে ঈদুল আজহার চাহিদা সামনে রেখে সিন্ডিকেট করে আগেই কম দামে লবণ কিনে মজুদ করে রেখেছে। ঠিক পশু কুরবানী হওয়ার পর বাজারে লবণের তীব্র সংকট তৈরি করে। চাহিদা যখন বাড়তে থাকে, তখন বেশি দামে লবণ বিক্রি করে থাকে। লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যেতে থাকে। ব্যবসায়ীরা বাধ্য হয়েই বেশি দাম দিয়ে লবণ কেনে। এবার এসব অনিয়ম রোধে কঠোর নজরদারি করা হবে।
বর্তমানে দেশে মোট ১৭০টি মিল লবণ পরিশোধন করে থাকে। এর মধ্যে চট্টগ্রামের মাঝিরঘাট-চাক্তাই-রাজাখালী ও বোয়ালখালী-পটিয়া এলাকায় রয়েছে ১১১টি মিল। ফলে কাঁচামালের মজুত ও সরবরাহে সামান্য সমস্যা দেখা দিলেই দাম ও উৎপাদনে সরাসরি প্রভাব পড়ে।
প্রসঙ্গত আমরা মনে করি, ঈদের আগে চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ যেন যথাসময়ে ও নির্ধারিত দামে মিল ও খুচরা বাজারে পৌঁছায়, তা নিশ্চিত করতে হলে সরকার ও বিসিককে মাঠপর্যায়ে সরাসরি এবং সক্রিয় তদারকি এক্ষুণি বাড়াতে হবে। একটু ঢিলে হলেই কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে আবারও সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণে নিয়ে নিবে।
মনে রাখতে হবে, কুরবানীর চামড়া শুধু ব্যবসায়িকভাবেই নয়। দ্বীন ইসলাম এবং মুসলমানের চেতনার প্রেক্ষাপটেও বিষয়টার মাহাত্ম অত্যাধিক। তাই ততোধিক গুরুত্ব দিয়ে সরকারকে কাজ করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












