প্রতি একরে লাভ ৭২ হাজার টাকা, মাতামুহুরীর চরে বাড়ছে বাদাম চাষ
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
নদীর চরটি একসময় ছিল মাদক তামাকের দখলে। তবে এখন খেতজুড়ে চাষ হচ্ছে শীতকালীন সবজিসহ বিভিন্ন মৌসুমি ফসল, বিশেষ করে বাদাম। ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় চাষিরাও এতে আগ্রহ দেখাচ্ছেন। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চরে দেখা যায় এ দৃশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চকরিয়ায় বাদাম চাষ ক্রমেই বাড়ছে। চলতি মৌসুমে ৪৬২ একর জমিতে বাদামের চাষ হয়েছে। এর আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ৪৫০ ও ৪২৫ একর। এর মধ্যে অন্তত ৩৫০ একর জমি মাতামুহুরী নদীর চর এলাকায়। হাজিয়ানার চর, বাটাখালী, আমাইন্ন্যার চর, ঘাইট্টার চর, মাঝের ফাঁড়ি, প্রপার কাকারা, মিনিবাজার, সুরাজপুর চরসহ বিস্তীর্ণ এলাকায় এখন বাদামের চাষ হচ্ছে।
সম্প্রতি সুরাজপুর চরে গিয়ে দেখা যায়, চাষিরা ব্যস্ত সময় পার করছেন। কেউ বাদাম তুলছেন, কেউ বাছাই করছেন, আবার কেউ বস্তায় ভরে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। তাদের একজন আলী আহমদ। তিনি সাড়ে ছয় একর জমিতে বাদাম চাষ করেছেন।
জানতে চাইলে আলী আহমদ বলেন, প্রতি একরে বাদাম চাষ করতে খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। একরে বিক্রি করে পাবেন প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা। সে হিসাবে প্রতি একরে লাভ হবে প্রায় সাড়ে ৭২ হাজার টাকা, অর্থাৎ এ মৌসুমে তার লাভ থাকবে প্রায় ৪ লাখ ৬৪ হাজার টাকা।
একই কথা বলেন চরের আরেক তরুণ চাষি খোরশেদ আলম। তিনি পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে কৃষিকাজে যুক্ত হয়েছেন। ২৫ শতক জমিতে ১৬ হাজার টাকা খরচ করে বাদাম চাষ করে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪০০ টাকা। আগামী মৌসুমে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
চাষিরা জানান, মাঠপর্যায়ে প্রতি কেজি বাদাম বিক্রি হচ্ছে প্রায় ৫৫ টাকায়। পাইকারেরা একর বা কেজি-দুভাবেই কিনে থাকেন। প্রতি একরের বাদাম বিক্রি হয় ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার টাকার মধ্যে। বাজারে বর্তমানে খুচরায় ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বীজ হিসেবে ব্যবহৃত বাদাম ২৫০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হয়।
তবে তামাক চাষের প্রভাব নিয়ে এখনো উদ্বিগ্ন চাষিরা। তাদের অভিযোগ, তামাকখেতে ব্যবহৃত রাসায়নিক সারের প্রভাবে আশপাশের জমির ফলন কমে যাচ্ছে। আগে একটি গাছে যেখানে ২৫০ গ্রাম পর্যন্ত ফলন হতো, এখন তা নেমে এসেছে প্রায় ১০০ গ্রামে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী বলেন, বর্ষায় মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পলিতে চরাঞ্চলের মাটি উর্বর হয়ে ওঠে। এ কারণে সেখানে ভালো ফলন হয়। একসময় মাত্র ৩০ একর জমিতে বাদাম চাষ হলেও এখন তা বেড়ে ৩৫০ একরে পৌঁছেছে। লাভজনক হওয়ায় তামাকচাষিরাও ধীরে ধীরে বাদাম চাষে ঝুঁকছেন। কৃষি বিভাগও এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চাষিদের উৎসাহিত করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












