মন্তব্য কলাম
প্রতিবছর বেকার হয় ১০ লাখ তরুণ প্রতিবছর শ্রমবাজারে তথা ক্ষুদ্র ব্যবসায় প্রবেশ করে ২৪ লাখ তরুণ। প্রতি বছর সরকারী চাকুরীতে প্রবেশ করে ১ লাখেরও কম সরকারী চাকুরীতে কোটা বাতিলের জন্য উপদেষ্টা সরকার গঠন হলো। আর সে উপদেষ্টা সরকার ৩৪ লাখ কর্মজীবির আশ্রয়স্থল ব্যবসা প্রতিষ্ঠান তথা ব্যবসাকে অন্তর্বর্তী সরকার দিন দিন অন্তরহীন করে যাচ্ছে।
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
বাড়াচ্ছে সুদ হার, গ্যাস-বিদ্যুতের উচ্চ মূল্য বাড়াচ্ছে খেলাপী ঋণ প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের করা হচ্ছে সর্বস্বান্ত এবং মব জাস্টিসে আক্রান্ত
কোটা বাতিল করে মাত্র ২০/৩০ হাজার সঠিক সরকারী চাকুরী প্রার্থীর জন্য এত আস্ফালন, আন্দোলন এত প্রাণ দানের ঘটনা হলেও বাকী লাখ লাখ কোটি কোটি শ্রমজীবি, ব্যবসায়ীদের মরণদশা হওয়ার উপক্রম হলেও
আন্দোলনের কথা উঠছে না কেন?
বৈষম্যবিরোধীরা নিশ্চুপ কেনো?
উপদেষ্টারা নিষ্ক্রিয় কেনো?
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গুটিকয়েকজনের দুর্নীতির কারণে গোটা ব্যবসায়ী সমাজকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিচার-বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ শিল্পোদ্যোক্তাদের। তারা বলছেন, দেশে ব্যবসায়ী সমাজের বড় অবদান রয়েছে। এ দেশেই তারা ছোট থেকে বড় হয়েছেন। দেশের মানুষের বিশ্বাস ও আস্থার কারণেই নিজেদের জায়গা তৈরি করতে পেরেছেন।
অভিযোগ হয়েছে, যে যারা সম্পদ সৃষ্টি করেন, তাদেরকেই সব দোষারোপ করা হয়। যারা সম্পদ সৃষ্টি না করে, চুরি করে বা লুণ্ঠন করে সম্পদ অর্জন করে, তারাই আবার এসব সম্পদ সৃষ্টিকারীদের ওপর দোষ চাপান প্রতিদিন, প্রতিনিয়ত। সেজন্য এখন বলা হয় যে সমাজের দুটি গোষ্ঠী বিদ্যমান, একটি হলো সম্পদ সৃষ্টিকারী। আরেকটা হলো, যারা সম্পদ অর্জন করেন সৃষ্টি না করেই। যত সমস্যা বা ফ্যাসাদের মূলে রয়েছে এ দ্বিতীয় শ্রেণীটি যারা কিনা সৃষ্টি না করে সম্পদ অর্জন করে থাকে। যখন বৈষম্যের কথা বলা হচ্ছে, যত আন্দোলন হয়েছে গত কয়েক মাস আগে, সেটা তো মূলত ছোট্ট একটা ইস্যুতে আন্দোলন শুরু, সেটা হলো সরকারি চাকরিতে বৈষম্য বা কোটাবৈষম্য।
কিন্তু বৈষম্যের কথা উঠালে প্রশ্ন ওঠে, কতগুলো সরকারি চাকরি আছে দেশে? দেশে প্রতি বছর ২০-২২ লাখ লোক চাকরির বাজারে প্রবেশ করে যারা কর্মক্ষম। আমাদের কর্মক্ষমতা শুরু হওয়ার বয়স ১৬ বছর। তার সঙ্গে প্রতি বছর কৃষি খাত থেকে কর্মচ্যুত হয়ে আরো এক-দুই লাখ লোক কর্মবাজারে প্রবেশ করে। এদের সবাইকে বিদেশে পাঠানো ঠিক হবে না। এদের সবার পক্ষে বৈদেশিক মুদ্রা আয় করে এনে দেশে দেয়া সম্ভব নয়;। মাত্র ৩০০ ডলারের জন্য পারলে তাদেরকেও বিদেশে পাঠায় এ দেশের সরকার। তো সেজন্য আমরা চাই দেশে বিনিয়োগ করে আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে। কিন্তু সমস্যা হলো বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ কীভাবে হবে?
কলকারখানা করতে গেলে একসময়ের ঋণের ৯ শতাংশ সুদ এখন ১৫ শতাংশ। দাম বাড়ার পরও পাওয়া যাচ্ছে না চাহিদামতো জ্বালানি। মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমেছে। কিছুদিন আগে শিল্পকারখানায় হামলা করা হয়েছে। অনেক মালিক ঠিকমতো বেতনভাতা দিতে পারছেন না। এসব কারণে ব্যবসায়ীদের রক্তক্ষরণ হচ্ছে।
দুটি খাতের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। প্রথমত. ব্যাংক খাত। দ্বিতীয়ত. জ্বালানি খাত। বাংলাদেশের মতো দেশে মূলধনি যন্ত্রপাতি, কাঁচামাল ও অনেক নিত্যপণ্য আমদানি করতে হয়। জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করতে হয়। যখন ডলারের দাম বাড়ে তখন এগুলোর দাম বেড়ে গেছে। বিদ্যুৎ, জ্বালানি একটা খারাপ অবস্থায় চলে এসেছে।
অনেক ব্যবসায়ী মাঝেমধ্যে বলেন, আমরা কোভিডের সময় ভালো ছিলাম। আমরা কোভিডে ফিরে যেতে চাই। তার মানে কোভিডের চেয়েও খারাপ অবস্থায় এখন ব্যবসায়ীরা। গ্যাস-বিদ্যুতের কারণে কারখানা চালাতে পারছে না। শ্রমিক অসন্তোষ ছিল দুই মাস। ব্যাংকের টাকা কোথা থেকে দেয়া হবে?
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো গ্রুপ অব কোম্পানির একটি প্রতিষ্ঠান খেলাপি হলে পুরো গ্রুপকে খেলাপি করা হচ্ছে। এটা ঠিক করতে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। এজন্য একটি আইনও পাসও হয়েছে, কিন্তু বাস্তবায়নে যায়নি, সমাধানও হয়নি।
মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে আমাদের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন সুদহার বাড়ালেই মূল্যস্ফীতি কমবে। ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, সুদহার বাড়ালেই মূল্যস্ফীতি কমবে না। দেশের ৮০ শতাংশের বেশি মানুষ ইনফরমাল অর্থনীতিতে। ৭০ শতাংশ মানুষ ব্যাংকেই যায় না। সেখানে সুদহার বাড়ালে কীভাবে হবে?
বরং আমাদের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি, জ্বালানি পুরোটাই আমদানি করতে হয়। সুদহার বাড়লে জিনিসপত্রের দাম আরও বেড়ে মূল্যস্ফীতি বাড়ে। উল্টোটা হচ্ছে। কারণ মূল্যস্ফীতির জন্য অনেক আইটেম দায়ী। তো এতগুলো আইটেমের মধ্যে অন্য জায়গায় হাত না দিয়ে শুধু সুদহার নিয়ে খেলাধুলা করলে মূল্যস্ফীতি কমবে না।
মূল্যস্ফীতি কমানোর সবচেয়ে বড় জায়গা সাপ্লাই চেইন। সাটুরিয়ার এক কৃষক ৬০ টাকা কেজিতে বেগুন বিক্রি করছেন। কৃষকের কাছ থেকে হাতবদল হয়েই দাম হলো ৭৫ টাকা। ঢাকায় সে বেগুন কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজি। এখানে ব্যাংক সুদের কোনো বিষয় আছে কি না? তার মানে এখানে সাপ্লাইয়ের বিষয়। এসব জায়গায় হাত দিতে হবে। সুদহার বাড়লে তো বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকা যাবে না। সুদহার বেশি, গ্যাস না পেয়ে এলপিজি-সিএনজি-ডিজেল দিয়ে কারখানা চালানো হচ্ছে। খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের পাশাপাশি রপ্তানি বাজারেও প্রতিযোগিতার সক্ষমতা চলে যাচ্ছে। গত কয়েক মাসে ২৭ শতাংশ ভোগ্যপণ্য আমদানি কমেছে। যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমেছে।
নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সুদ ১৫-১৬ শতাংশ হয়ে গেছে, কীভাবে টিকে থাকবে? কারখানা করার সময় সরকার মালিককে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির নিশ্চয়তা দিয়েছিল, এখন দিতে পারছে না। দিতে যে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই। কারণ সবকিছু এখন আমদানির ওপর নির্ভরশীল হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে এখন ৬০ শতাংশ জ্বালানি উৎপাদন করে কয়লা দিয়ে। ভারতে প্রায় ৮০ শতাংশ। কিন্তু আমাদের কয়লা থাকার পরও আমরা ব্যবহার করি নাই। মাসে জ্বালানি আমদানির ২-৩ বিলিয়ন ডলার কোথা থেকে আসবে?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং নৌ পথে পণ্য পরিবহনে ধসসহ নানা কারণে ছোট হয়ে যাচ্ছে চাক্তাই খাতুনগঞ্জের বাজার। গত দেড় দশকে চাক্তাই খাতুনগঞ্জ থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে অনেক শিল্পগ্রুপ। এছাড়া সম্প্রতি পাওনাদারদের টাকা মেরে উধাও হওয়ার ঘটনাতেও খাতুনগঞ্জের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।
পাশাপাশি উল্লেখ্য, খুচরা ব্যবসাকে বলা হয় একটি দেশের অর্থনীতির প্রাণ। খুচরা ব্যবসায় বিক্রি বাড়লে মনে করা হয় মানুষের কাছে অর্থ আছে। আর বিক্রি পড়ে গেলে এর উল্টোটা ধরা হয়। বাংলাদেশে খুচরা ব্যবসায়ীদের দোকানদার হিসেবে ধরা হয়। তাদের দিন খুব খারাপ যাচ্ছে। বিক্রি কমে গেছে। অনেকে ছেড়ে দিয়েছেন পেশা। বিভিন্ন শপিং মলের দোকানে শাটার ঝুলছে। দোকানদারি করে ভাড়ার টাকাও তুলতে পারছেন না অনেকে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে ঘুরে দোকানদারদের করুণ চিত্র দেখা গেছে।
অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তাতে কমেছে মানুষের ক্রয়ক্ষমতা। যার প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি সব ব্যবসার ওপর। খাদ্যপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া খুবই কমই কেনাকাটা করছেন অনেকে।
মিরপুর শপিং সেন্টারের একটি পাঞ্জাবির শো রুমের মালিক রফিকুল হাসান বলেন, দোকানে একদম বিক্রি নেই। কোনো দিন এক-দুইটা বিক্রি হয়। আবার কোনো কোনো দিন খালি হাতে ফিরতে হয়। এখন বিকাল ৩টা বাজে কিন্তু এখন পর্যন্ত কোনো বিক্রি হয়নি।
তিনি আরো বলেন, ভাড়া বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে। কিন্তু আমার বিক্রি তো বাড়েনি। খরচ বাঁচাতে সেলসম্যান ছাড়াই এখন নিজেই দোকান চালাচ্ছি। অন্যদিকে উৎপাদনের ক্ষেত্রেও খরচ বেড়েছে। তাই কেউই শান্তিতে নেই।
রাজধানীর গুলশান, বনানী, বিমানবন্দর, উত্তরাসহ প্রায় বেশির ভাগ এলাকার মার্কেটের চিত্রই এখন এমন। বিমানবন্দরের আশকোনা এলাকায় বড় শো রুম নিয়ে গার্মেন্টস আইটেমের দোকান খুলেছেন মাকসুদ আলম। তিনি জানান, করোনার লকডাউনের ক্ষতি এখনো পোষাতে পারিনি। এর মধ্যে সব কিছুর দাম বাড়ার কারণে কাস্টমার পেলেও দাম বাড়ার কারণে দেখে চলে যায়। কিন্তু বিক্রি হচ্ছে না। দোকান ভাড়া, বিদ্যুৎ বিলও কোনো কোনো মাসে উঠছে না। আবার কর্মচারীর বেতনও দিতে হয়। সব মিলিয়ে আমরা খুব খারাপ অবস্থায় আছি। জানি না কতদিন এটি চালিয়ে যেতে পারব।
এদিকে, ধানমন্ডির সানরাইজ প্লাজার ‘নিউ জামদানী প্যালেসে’র রায়হান বলেন, করোনার পরের বছর বেচাকেনা অর্ধেকে নামলেও এ বছর তা আরও কমে গেছে। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন প্রচন্ড হারে খারাপ হচ্ছে।
অপরদিকে আরেক গযব হচ্ছে ব্যবসায়ীদের ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে তাদের কোণঠাসা করা। আইন-শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেয়া। ঋণ সুবিধা বাতিল করা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়ে দেয়া। এমনকী মামলা হামলার পর পুরো প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে বর্তমান ফ্যাশন মব জাষ্টিস করা।
ব্যবসা যারা করেন, সেনসিটিভিটির মধ্যে থাকেন, তারা ভয়ের মধ্যে থাকেন যে কী বলতে কী বলে ফেলি। আবার ব্যবসার ক্ষতি হয় কিনা। ব্যবসায়ীরা এমন অবস্থার মধ্যে রয়েছে যে কোনো একটা বক্তব্য পছন্দ হলো না, তখন একটা মব জাস্টিসের মচ্ছব হয়ে যায়। ওইরকম রিস্কের মধ্যে অনেকেই ব্যবসা চালু রাখতে চায় না। যদি ভাঙচুর হয়, ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের ব্যবসা তো বন্ধ হবে। পরিস্থিতি ভয়াবহ খারাপ হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আপনারা যুক্তরাষ্ট্রের দম্ভকে চূর্ণবিচূর্ণ করে দেবেন: ইরানের জনগণকে উদ্দেশ্য করে ইয়েমেন ইরানের সশস্ত্র বাহিনী সবেমাত্র আগ্রাসী ইসরায়েলকে শাস্তি দেয়া শুরু করেছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে: খামেনি ২ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বহুমুখী সমস্যায় পতিত দেশের আগর-আতর শিল্প পৃষ্ঠপোষকতার অভাবে আতর শিল্পে নেই আধুনিক প্রযুক্তির সন্নিবেশ সঙ্কট ও সমস্যা সমাধান করে আগর-আতর শিল্প থেকে ইনশাআল্লাহ রফতানি হতে পারে ৩৫ হাজার কোটি টাকা।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অন্তর্বর্তী সরকারের আঠারো মাসে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে, ২০২৬ সালের প্রথম দেড় মাসে, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিনে সরকার ৩৬টি অধ্যাদেশ জারি করে।
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুশরিক ভারতের প্রতি লা’নত ওদের জনসংখ্যা দিন দিন নিম্নমুখী পক্ষান্তরে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশ বাংলাদেশে খোদায়ী রহমত। (সুবহানাল্লাহ) বাংলাদেশে জনসংখ্যার এখন ৬৫ ভাগই কর্মক্ষম এবং জনসংখ্যার বৃদ্ধির হার উর্ধ্বগামী বাংলাদেশ ভোগ করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের নিয়ামত। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আফ্রিকার দৈত্য মুসলিম প্রধান দেশ- ‘নাইজেরিয়ায়’ আছে- ‘অফুরন্ত তেলের উৎস’ আছে- সবচেয়ে দামী খনিজ ‘লিথিয়াম’, ‘উচ্চ মানের লৌহ আকরিক’ সহ দুর্লভ সব খনিজ। বিশ্ব লুটেরা, হায়েনা, আমেরিকার- লোলুপ দৃষ্টি এখন ‘নাইজেরিয়ার’ উপর খ্রিস্টান নিধন চলছে এই মিথ্যা অজুহাতে- নাইজেরিয়া আক্রমনের ঘোষণা দিয়েছে, বিশ্ব ডাকাত সর্দার- ট্রাম্প।
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুলতানুন নাছীর হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার বদ দোয়ার কারণে আমেরিকা এখন চরমভাবে ক্ষতবিক্ষত, বিপর্যস্ত, ধ্বংসপ্রাপ্ত এবং মৃত আমেরিকা শুধু দাফন করা বাকি কিন্তু ভোগবাদে মক্ত চরম চরিত্রহীণ, পশ্বাধম আমেরিকাবাসী টালমাটাল হওয়ার কারণেই এখনো তা উপলব্ধি করতে পারছে না
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুলতানুন নাছীর হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার বদ দোয়ার কারণে আমেরিকা এখন চরমভাবে ক্ষতবিক্ষত, বিপর্যস্ত, ধ্বংসপ্রাপ্ত এবং মৃত আমেরিকা শুধু দাফন করা বাকি কিন্তু ভোগবাদে মক্ত চরম চরিত্রহীণ, পশ্বাধম আমেরিকাবাসী তালমাতাল হওয়ার কারণেই এখনো তা উপলব্ধি করতে পারছে না
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুলতানুন নাছীর হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার বদ দোয়ার কারণে আমেরিকা এখন চরমভাবে ক্ষতবিক্ষত, বিপর্যস্ত, ধ্বংসপ্রাপ্ত এবং মৃত আমেরিকা শুধু দাফন করা বাকি কিন্তু ভোগবাদে মক্ত চরম চরিত্রহীণ, পশ্বাধম আমেরিকাবাসী তালমাতাল হওয়ার কারণেই এখনো তা উপলব্ধি করতে পারছে না
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কেজি আলু বেচে এক কাপ চা হয় না আলুর কেজি ৮ টাকা, লোকসানে কাঁদছে কৃষক ও ব্যবসায়ী ২৫০ মিলি লিটার পানির দামে এক কেজি আলু, আলুচাষির কান্নার আওয়াজ কে শুনবে? তিন মাসেও মেলেনি প্রণোদনা, লোকসানের চক্রে আলুচাষি আলু প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোগ জরুরি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভিন্ন দেশে দুর্নীতিগ্রস্ত সরকারের নেয়া ঋণকে ‘অডিয়াস ডেট’ বিবেচনা করে মওকুফ বা ঋণ পুনর্গঠনের উদাহরণ রয়েছে এ মুহূর্তে এমন ঋণ নিয়ে প্রক্রিয়া চালাচ্ছে লেবানন, গ্রিস, জাম্বিয়া, শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশ কিন্তু দুর্নীতির মা- শেখ হাসিনার আমলে দুর্নীতিগ্রস্থ বিদেশী ঋণ নিয়ে প্রথমে অভিযোগ করলেও এখন নীরব সম্মতিতে, নিস্ক্রিয় হয়ে শেখ হাসিনার পক্ষেই হাটছে সরকার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশকে সুদী ইউনুস কতটা ঘৃণা করে এবং বাংলাদেশের চূড়ান্ত ক্ষতি ও সার্বভৌমত্ব বিক্রী কত বেশী পছন্দ করে; তার সাক্ষাত প্রমাণ আমেরিকার সাথে তার সরকারের বাণিজ্য চুক্তি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্লেষকদের অভিমত: এলএনজি আমদানিতে বিপর্যস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশে উৎপাদিত গ্যাসের চেয়ে ২৪ গুণ বেশি দামে এলএনজি আমদানি করা হচ্ছে। এলএনজির ভর্তুকি পোষাতে বার বার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। জ্বালানি খাতে আর কত শোষিত হবে দেশের জনগণ?
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












