রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মুসলমান বিশেষ করে ইরানের কামিয়াবী এবং সন্ত্রাসী ইসরাইল ও সন্ত্রাসী আমেরিকার ধ্বংস চেয়ে রাজধানী ঢাকায় সমাবেশের আয়োজন করেছে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী সংগঠন ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’। গতকাল বাদ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে এক বিশাল সমাবেশে তারা এই দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ও আমেরিকা দুটি সন্ত্রাসী রাষ্ট্র। তারা বিশ^ মানবতার জন্য চরম হুমকি। পৃথিবীতে এদের থাকার কোন অধিকার নেই। ইরানে হামলা করে এরা নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে এনেছে। বিশ^ সন্ত্রাসী ড্রাম (ট্রাম্প) এখন যুদ্ধ থেকে পালাতে পারলে বেঁচে যায়। তারা বারবার যুদ্ধ বিরতি চাইছে।
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সাধারণ সম্পাদক কাজী আহমদ বলেন, ইরানের কিছুতেই যুদ্ধ বিরতি করা ঠিক হবে না। যেহেতু সন্ত্রাসীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে শহীদ করেছে, তাই যতদিন আমেরিকার বড় সন্ত্রাসী ড্রামকে (ট্রাম্পকে) হত্যা করতে না পারবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ইরানের।
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার আহবায়ক আরিফ আল খবীর বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী ইসরাইল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারবে না। ইরানের উচিত দ্রুত ইসরাইল দখল করে সেখানে নিজেদের ঘাটি বানানো। একই সাথে মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় আমেরিকা, যুক্তরাজ্য বা ফ্রান্সের কোন ঘাটি থাকতে পারবে না। অবিলম্বে তাদের সকল ঘাঁটি সরিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, “সব মুসলিম দেশের উচিত ইরানকে সার্বিকভাবে সহযোগিতা করা।”
ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার বক্তাগণ বলেন, সন্ত্রাসী আমেরিকাকে বাংলাদেশেও কোনোভাবে স্থান দেওয়া ঠিক নয়। বিশেষ করে তারা বাংলাদেশের সাথে গোপনীয় বাণিজ্য চুক্তি করে বিষাক্ত গম, সয়াবিন, জিএমও ফুড, উচ্চ দামে উড়োজাহাজ ও অস্ত্রপাতি বিক্রি করতে চায়। সমাবেশে বক্তাগণ বলেন, আমেরিকার ইরান যুদ্ধে যে বিপুল ক্ষতি হয়েছে, এসব দ্রব্য উচ্চমূল্যে বিক্রি করে তার খরচ কিছু পোষাতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য কেনা মানে ইরান যুদ্ধে মার্কিনীদের সহায়তা করা। তাই অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য ও সামরিক চুক্তি বাতিল করার দাবি জানান তারা।
ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার বক্তাগণ বলেন, ভারত ইরানের জাহাজকে মহড়ার কথা বলে ডেকে এনে সেই তথ্য আমেরিকা-ইসরাইলকে দেয়। এতে আমেরিকা নৃশংসভাবে উক্ত জাহাজে হামলা করে প্রায় ১০০ ইরানি নাবিককে শহীদ করে। বক্তাগণ এই কাপুরুষোচিত হামলার জন্য আমেরিকার সাথে ভারতেরও বিচার দাবি করেন। তারা বলেন, সব মুসলিম দেশের উচিত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা।
সমাবেশের শেষ অংশে ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার বক্তাগণ বলেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। যেহেতু বাংলাদেশের জনগণ ইরানে যেতে পারছে না, তাই তাদের উচিত বাংলাদেশ থেকেই ইরান, বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা-যেন মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাহকে হেফাজত করেন এবং বিজয় দান করেন। আর আমেরিকা-ইসরাইল-ইউরোপ-ভারতসহ তাবৎ কাফিরের বিরুদ্ধে বদদোয়া করা- যেন মহান আল্লাহ পাক তিনি তাদের ধ্বংস করে দেন এবং তাদের অস্তিত্ব মিটিয়ে দেন।
বার্তা প্রেরণে : ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












