কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সম্প্রতি ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী হয়ে উঠেছে। অনেকে দাবি করেছে, গত বছরের জুন মাসের যুদ্ধের তুলনায় ইরানের এই লক্ষ্যভেদী সক্ষমতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে চীনের নেভিগেশন ব্যবস্থার ব্যবহার।
বিশেষজ্ঞদের মতে, ইরান আগে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জন্য মূলত মার্কিন জিপিএস এবং নিজস্ব 'ইনার্শিয়াল নেভিগেশন' সিস্টেমের ওপর নির্ভর করত। তবে মার্কিন নেভিগেশন ব্যবস্থাটি সহজেই জ্যাম করা যায় অথবা সিগন্যাল বিকৃত করে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব, যা গত ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল সফলভাবে করতে পেরেছিল। কিন্তু চীনের বেইদু সিস্টেমের সামরিক গ্রেড সিগন্যালটি জ্যামিং প্রতিরোধী এবং এতে 'ফ্রিল্টার আউট' প্রযুক্তি থাকায় ভুয়া স্থানাঙ্ক দিয়ে ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।
চীন-ইরান সম্পর্কের গবেষক থিও নেনচিনি জানিয়েছে, ইরানের এই প্রযুক্তিগত পরিবর্তন হঠাৎ করে ঘটেনি বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ২০১৫ সালেই ইরান চীনের সাথে বেইদু-২ সিস্টেম ব্যবহারের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছিল। পরবর্তীতে ২০২১ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হওয়ার পর ইরান বেইদুর এনক্রিপ্টেড (গোপন সামরিক) সংকেত ব্যবহারের সুযোগ পায়। ২০২৫ সালের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পর ইরান তাদের পূর্ণাঙ্গ সামরিক ও বেসামরিক কাঠামোকে বেইদু নেভিগেশনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
বর্তমান পরিস্থিতিতে ইরানের কাছে কত বিশাল ক্ষেপণাস্ত্রের মজুদ আছে, তা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ফ্রান্সের সাবেক গোয়েন্দা প্রধানের মতে, ফ্রান্সের চেয়ে তিনগুণ বড় আয়তনের দেশ ইরানে এই ক্ষেপণাস্ত্রগুলো ট্রাকের ওপর বহন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা চিহ্নিত করা প্রায় অসম্ভব। ইরান এখন অত্যন্ত হিসাব কষে তাদের এই উন্নত প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












