পবিত্র শরীয়ত উনার হুকুম হচ্ছে, বেওয়ারিশ কুকুর নিধন করা: বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: টিকা নিয়েও মিলছে না রক্ষা
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
বাংলাদেশে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন জননিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে। সম্প্রতি গাইবান্ধায় কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা আবারও সেই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। উদ্বেগজনক বিষয় হলো-মৃতদের অনেকেই র্যাবিস প্রতিরোধী টিকা নিয়েছিলেন। তবে সরকারি ব্যবস্থাপনার বাইরে ফার্মেসি থেকে সংগৃহীত টিকা গ্রহণের পরও শেষ পর্যন্ত তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
এই ঘটনা নতুন প্রশ্ন তুলেছে: টিকা নেয়ার পরও কেন মৃত্যু ঘটছে?
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।
প্রথমত, ভ্যাকসিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না হলে এর কার্যকারিতা কমে যেতে পারে। দ্বিতীয়ত, কামড়ের পর দ্রুত টিকা না নিলে ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
তৃতীয়ত, নির্ধারিত নিয়মে সঠিক স্থানে টিকা প্রয়োগ না হলে কাক্সিক্ষত সুরক্ষা পাওয়া যায় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-কুকুরের কামড় মানেই শুধু র্যাবিস নয়। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি ক্যাপনোসাইটোফাগা সংক্রমণ, টিটেনাস, সেপসিসসহ অন্যান্য প্রাণঘাতী রোগেও আক্রান্ত হতে পারেন। ফলে শুধুমাত্র র্যাবিস টিকা নিলেই সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় না।
বাংলাদেশের বাস্তবতায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক। বিশে^র কোন সভ্য দেশে রাস্তায় অবাধে বিপজ্জনক বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াতে দেখা যায় না। অথচ বাংলাদেশে জনস্বাস্থ্যের চেয়ে কুকুর পূজারীদের কুকুর নিধনে বাধা দেয়া বাস্তব নিরাপত্তা ব্যবস্থাপনাকে দুর্বল করে তুলেছে।
রাজধানীর মহাখালী র্যাবিস হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কুকুরের কামড়ের চিকিৎসা নিতে আসেন। শুধু এক মহাখালী হাসপাতালেই বছরে লক্ষাধিক মানুষ কুকুরের কামড়ে চিকিৎসা নিতে আসে। সারা দেশে বাকি হিসেব তো আছেই।
জননিরাপত্তা নিশ্চিত করতে এখন প্রয়োজন বেওয়ারিশ কুকুর নিধন করা। মনে রাখতে হবে-
মানুষের জীবন সুরক্ষাই রাষ্ট্রের প্রথম দায়িত্ব, কুকুর পূজা করা রাষ্ট্রের দায়িত্ব না। বেওয়ারিশ কুকুর নিধনে বাস্তবভিত্তিক পদক্ষেপ না নিলে এ সংকট আরও ভয়াবহ রূপ নেবে নিশ্চিত।
-মুহম্মদ আমীমুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












