ইলমে তাছাওউফ
পবিত্র ক্বাদিরিয়া তরীক্বার শাজরা শরীফ
, ১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইলমে তাছাউফ
‘শাজরা’ ও ‘সিলসিলা’ দুটি শব্দই আরবী। এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ (গাছ) ও শিকল। আর ইসলামী পরিভাষায় এর অর্থ মাশায়িখে তরীক্বত উনাদের মুবারক নামসমূহের তরতীব; যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত পৌঁছেছে।
একজন মুরীদের জন্য তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য।
মহান আল্লাহ পাক উনার ওলী হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মুরাদুল মুরীদীন’ কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, “যে ব্যক্তি মুরীদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত নয়, সে ব্যক্তির মুরীদ হওয়া অর্থহীন।”
‘মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন’ কিতাবে রয়েছে, “সমস্ত ছলফে ছালিহীন ও তরীক্বতের শায়েখগণ উনারা এ কথার উপর একমত হয়েছেন যে, যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার ‘শাজরা শরীফ বা সিলসিলা’ সম্পর্কে অবগত নয়, সে অকর্মণ্য।”
এখানে ক্বাদিরিয়া তরীকার শাজরা শরীফ নিম্নরূপ:
১। ইলাহী বহুরমতে কুল-মাখলুকাতের নবী ও রসূল, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, সাইয়্যিদুনা মাওলানা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২। ইলাহী বহুরমতে বাবুল ইলিম ওয়াল হিকমাহ, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
৩। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী ইমাম হাসান আলাইহিস সালাম।
৪। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম।
৫। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস ইমাম বাকির আলাইহিস সালাম।
৭। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম।
৮। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ ইমাম মূসা কাযিম আলাইহিস সালাম।
৯। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন ইমাম আলী রিযা আলাইহিস সালাম।
১০। ইলাহী বহুরমতে হযরত মা’রূফ কারখী রহমতুল্লাহি আলাইহি।
১১। ইলাহী বহুরমতে হযরত আবুল হাসান সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।
১২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।
১৩। ইলাহী বহুরমতে হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি।
১৪। ইলাহী বহুরমতে হযরত আব্দুল আযীয বিন হারিছ তামিমী রহমতুল্লাহি আলাইহি।
১৫। ইলাহী বহুরমতে হযরত আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।
১৬। ইলাহী বহুরমতে হযরত আবুল ফাররাহ মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি।
১৭। ইলাহী বহুরমতে হযরত আবুল হাসান হাককারী রহমতুল্লাহি আলাইহি।
১৮। ইলাহী বহুরমতে হযরত আবূ সাঈদ মুবারক মখদুমী রহমতুল্লাহি আলাইহি।
১৯। ইলাহী বহুরমতে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আওলিয়া, হযরত বড়পীর ছাহেব আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি ক্বাদিরিয়া তরীক্বার সম্মানিত ইমাম। সকলের নিকট তিনি বড়পীর ছাহেব নামে মশহুর।
২০। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুর রাযযাক্ব রহমতুল্লাহি আলাইহি।
২১। ইলাহী বহুরমতে হযরত শরফুদ্দীন কাত্তাল রহমতুল্লাহি আলাইহি।
২২। ইলাহী বহুরমতে হযরত আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহি আলাইহি।
২৩। ইলাহী বহুরমতে হযরত বাহাউদ্দীন রহমতুল্লাহি আলাইহি।
২৪। ইলাহী বহুরমতে হযরত আক্বীল রহমতুল্লাহি আলাইহি।
২৫। ইলাহী বহুরমতে হযরত শামসুদ্দীন সাহরাই রহমতুল্লাহি আলাইহি।
২৬। ইলাহী বহুরমতে হযরত গাদায়ে রহমান আউওয়াল রহমতুল্লাহি আলাইহি।
২৭। ইলাহী বহুরমতে হযরত শামসুদ্দীন আরিফ রহমতুল্লাহি আলাইহি।
২৮। ইলাহী বহুরমতে হযরত গাদায়ে রহমান ছানী রহমতুল্লাহি আলাইহি।
২৯। ইলাহী বহুরমতে হযরত শাহ ফাদ্বিল রহমতুল্লাহি আলাইহি।
৩০। ইলাহী বহুরমতে হযরত শাহ কামাল কায়থালী রহমতুল্লাহি আলাইহি।
৩১। ইলাহী বহুরমতে হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি।
৩২। ইলাহী বহুরমতে আফদ্বালুল আওলিয়া, ক্বইয়ূমে আউওয়াল, হযরত মুজাদ্দিদে আলফে ছানী আহমদ ফারূক্বী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি মুজাদ্দিদিয়া তরীক্বার ইমাম। তিনি হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার খেরকা মুবারক হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি উনার মারফত প্রাপ্ত হয়েছেন।
৩৩। ইলাহী বহুরমতে হযরত আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি।
৩৪। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
৩৫। ইলাহী বহুরমতে হযরত আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৬। ইলাহী বহুরমতে হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৭। ইলাহী বহুরমতে হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৮। ইলাহী বহুরমতে আমীরুল মু’মিনীন, হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৯। ইলাহী বহুরমতে হযরত শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।
৪০। ইলাহী বহুরমতে হযরত শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।
* উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করিয়ে দিতে পারতেন।
৪১। ইলাহী বহুরমতে শাহ হযরত আব্দুল্লাহিল মা’রূফ মুহম্মদ আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪২। (ক) ইলাহী বহুরমতে শাহ হযরত আবূ নজম মুহম্মদ নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
(খ) ইলাহী বহুরমতে শাহ হযরত আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪৩। ইলাহী বহুরমতে সুলত্বানুল আরিফীন, শাহ হযরত আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
* তিনি উপরোক্ত উনাদের দু’জন থেকেই খিলাফত প্রাপ্ত হন। তবে উনার প্রধান শায়েখ হচ্ছেন হযরত নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪৪। ইলাহী বহুরমতে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
* তিনি হক্ব সিলসিলা পবিত্র রাজারবাগ শরীফ -এর সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনি হিজরী পঞ্চদশ শতাব্দীর ইমাম ও ‘মুজাদ্দিদ’ অর্থাৎ মুজাদ্দিদে আ’যম।
এবং তিনি পবিত্র উম্মিয়্যাহ তরীক্বার মহাসম্মানিত ইমাম আলাইহিস সালাম।
আয় বারে ইলাহী! উনাদের ওসীলায় আমাদের উপর আপনার খাছ রহমত, মুহব্বত ও মা’রিফত এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহ, ফায়িয, যিয়ারত, মুহব্বত ও মা’রিফাত দান করুন। সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন। যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন। এই সকল বুযুর্গানে দ্বীন উনাদের ফুয়ূজাত, বারাকাত ও কামালাতের পূর্ণ হিসসা নছীব করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি ইমামুল মুসলিমীন, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চূড়ান্ত আদবের পরাকাষ্ঠা প্রদর্শন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদব রক্ষা করার গুরুত্ব
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উনাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৫) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৪) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












