প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্ধেক জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।
নির্দেশনায় বলা হয়, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান বা উপযুক্ত রাস্তা ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার বৃক্ষরোপণ করতে হবে। এসব গাছের পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে
এতে আরও বলা হয়, গ্রাম পুলিশ সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করতে হবে। অবশিষ্ট ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকূলে জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। গ্রামীণ আইনশৃঙ্খলার এসব অতন্দ্র প্রহরীর অবদান স্মরণীয় রাখা এবং তাদের কাজের দৃশ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে একটি রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নির্ধারণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম গ্রাম পুলিশের নামে করার ঘোষণা দেন। ওই সড়কের দুই পাশে গাছ লাগিয়ে সামাজিক বনায়ন করার কথাও জানান তিনি। গাছ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরদিন এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করলো স্থানীয় সরকার বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












