কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইলমে তাছাউফ
হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে পৌঁছে লক্ষ্য করলাম যে, হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ সকল উনার বাড়ির যাবতীয় কাজ নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছেন। কোন একটি কাজও ফেলে রাখা হয়নি। সুতরাং বেশ কিছুদিন আমাকে অপেক্ষা করতে হলো।
অবশেষে একদিন লক্ষ্য করলাম যে, বন-জঙ্গল থেকে কাঠ আনার দায়িত্বে যারা নিয়োজিত, তারা দৈহিকভাবে অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ। এ দায়িত্ব পালন করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর আমি যেহেতু সুস্বাস্থ্যের অধিকারী, যুবক। তাই এ কাজটি নিজের কাঁধে তুলে নিলাম। প্রতিদিন দুই বোঝা কাঠ মাথায় করে আনতে লাগলাম। কিন্তু হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার কাছাকাছি বসে কোন খিদমত করার সুযোগ হচ্ছিল না। কিছুদিন পর একবার হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি নদীর ঘাটে গোসল করতে যান। উনার শরীর মুবারক কাপড় দ্বারা আবৃত ছিল। আর গোসলের উক্ত স্থানটিও ছিল পরিবেষ্টিত বা ঘেরা। কেননা উন্মুক্ত শরীরে এবং খোলামেলা ভাবে গোসল করা পবিত্র সুন্নাত মুবারকের খিলাফ। আর পবিত্র সুন্নাত মুবারকের খিলাফ আমল করা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের স্বভাব বিরোধী কাজ। যা উনার মত মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে কল্পনাও করা অন্যায়।
মুলত সর্বক্ষেত্রেই হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সম্পর্কে বিশুদ্ধ আক্বীদা পোষণ করা কর্তব্য। কেননা উনাদের শান মুবারকে কুধারণা পোষণ করা, উনাদের ছিদ্রান্বেষণ করা হালাকী বা ধ্বংসের কারণ। মুরীদগণ হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার শরীর মুবারক ডলে ময়লা পরিষ্কার করতে শুরু করলো। আমি তাদের সাথে শামিল হলাম এবং অন্য সবার তুলনায় আমার খিদমতই উত্তম বলে বিবেচিত হলো। ফলে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি তখনই আমার প্রতি বিশেষ দৃষ্টি (ফয়েজ) মুবারক দান করলেন। এক দৃষ্টিতেই আমার মধ্যে তোলপাড় শুরু হলো। আমি সেই নদীর মধ্যেই বেহুঁশ হয়ে পড়ে গেলাম। সাথীরা আমাকে মৃতের মত ধরে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। ছয় মাস পর পুনরায় নদীর ঘাটে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার শরীর মুবারক পরিষ্কার করার সময় তিনি সস্নেহে আমার কুশল জানতে চাইলেন। উনার এ বিশেষ দৃষ্টিপাতে (ফয়েজ-তাওয়াজ্জুহ) এবারও আমি সংজ্ঞা হারালাম।
উল্লেখ্য যে, আমার যা কিছু অর্জন হয়েছে তা আমার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার এই দৃষ্টি তথা ফয়েয-তাওয়াজ্জুহ মুবারকের অবদান, যা পরপর দু’বার হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি আমাকে দান করেছেন। (আনফাসুল আরিফীন/৫৪)
আফদ্বালুল আউলিয়া, মাহবুবে সুবহানী, ইমামে রববানী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাজা-বাদশাহদের মজলিসের সভাপতিত্বের চেয়ে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্রতম দরবার শরীফের ঝাড়ুদার হওয়াই উত্তম। সুবহানাল্লাহ! (মাকতুবাত শরীফ)
-আল্লামা আবূ খুবাইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব:
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১)
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮)
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৪)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৩)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮২)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












