পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৫)
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব মাহবুব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুছূছিয়ত এবং তিনিই যে একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় সে সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
وَإِذْ أَخَذَ اللهُ مِيْـثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَـيْـتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُـؤْمِنُنَّ بِهِ وَلَتَـنْصُرُنَّهٗ ۚ قَالَ أَأَقْـرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلٰى ذٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْـرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوْا وَأَنَا مَعَكُمْ مِّنَ الشَّاهِدِيْنَ
অর্থ: “যখন মহান আল্লাহ পাক তিনি হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের থেকে এই মর্মে ওয়াদা গ্রহণ করলেন যে, আমি আপনাদেরকে কিতাব এবং হিকমত দিবো। তারপর যখন আপনাদের কাছে যে কিতাব আছে উনার সত্যায়নকারী মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা উনার প্রতি ঈমান আনবেন এবং উনার খিদমত মুবারক করবেন। মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনারা কি তা স্বীকার করলেন এবং আপনাদের প্রতি আমার এই অঙ্গীকার গ্রহণ করলেন? উনারা বললেন, আমরা মেনে নিলাম। মহান আল্লাহ পাক বললেন, তাহলে আপনারা সাক্ষী থাকুন আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৮১)
অতঃপর মহান আল্লাহ পাক তিনি শক্তভাবে ইরশাদ আরো মুবারক করেন-
فَمَن تَـوَلّٰـى بَـعْدَ ذٰلِكَ فَأُولٰئِكَ هُمُ الْفَاسِقُوْنَ
অর্থ: “এরপরও (এই অঙ্গীকার গ্রহণ করার পর) যারা ফিরে যাবে তারাই হবে ফাসিক বা কাফির লা’নতগ্রস্থদের অন্তর্ভূক্ত।” নাঊযূবিল্লাহ! (পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৮২)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে স্পষ্টভাবে নবী রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে এ শর্তে নুবুওওয়াত-রিসালত দেয়া হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যখন উনার পাবেন, তখন উনার প্রতি-ই ঈমান আনতে হবে এবং উনার-ই খিদমত করতে হবে অর্থাৎ উনারই ইত্তেবা করতে হবে। আর যারা শর্ত ভঙ্গ করবে তারাই হবে ফাসিক বা কাফির লা’নতগ্রস্থদের অন্তর্ভূক্ত। নাঊযূবিল্লাহ!
কাজেই, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার পরেও যদি সে অন্য কাউকে বা অন্য কিছু অনুসরণ করে বা ইত্তেবা করে, হোক সেটা তাওরাত শরীফ বা ইঞ্জীল শরীফ বা যে কোন আসমানী কিতাব তাহলে সে অবশ্যই প্রকাশ্য গোমরাহীতে গোমরাহ্ হবে এবং কঠিন লা’নতগ্রস্থ হবে। নাঊযূবিল্লাহ!
এ বিষয়টি যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ঠিক মহান আল্লাহ পাক তিনিও জানিয়ে দিয়েছেন যে,
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُوْلَهٗ بِالْـهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلٰى الدِّيْنِ كُلِّهِ ۚ وَكَفٰى بِاللهِ شَهِيْدًا. مُّحَمَّدٌ رَّسُوْلُ اللهِ (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ).
অর্থ: “সেই মহান আল্লাহ পাক তিনিই উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হিদায়েত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। (অর্থাৎ তিনি হিদায়েতের মালিক, দ্বীনেরও মালিক) সুবহানাল্লাহ! এবং সমস্ত দ্বীনের উপর প্রাধান্য দিয়ে অর্থাৎ পিছনের ওহী মুবারক দ্বারা নাযিলকৃত সমস্ত দ্বীন-ধর্ম এবং মানবরচিত মতবাদকে বাতিল ঘোষণা করে। আর এ বিষয়ে সাক্ষী হিসেবে মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ফাতহ্ শরীফ: ২৩-২৪)
-মুহম্মদ মুস্তাজীবুর রহমান ওয়াক্বী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












