কৃষিতে সৌরবিদ্যুৎ:
নড়াইলে সেচ পাম্পে প্রতিদিন উত্তোলন ১২ লাখ লিটার পানি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নড়াইল সংবাদদাতা:
নড়াইলে সৌরবিদ্যুচ্চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রতিদিন ১২ লাখ লিটার পানি উত্তোলন করা হচ্ছে।
এ পানি ব্যবহারের মাধ্যমে নড়াইলের কৃষকরা কম খরচেই বোরো, ভুট্টা, তিল, সবজিসহ বিভিন্ন প্রকার ফসল চাষ করছেন। নিরবচ্ছিন্ন সেচের কারণে এবার ফসল নিয়ে আশাবাদী এ জনপদের পাঁচ শতাধিক প্রান্তিক কৃষক। পরিবেশবান্ধব এ পদ্ধতিতে একদিকে যেমন জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কৃষকদের খরচও কমেছে অর্ধেক।
সরজমিন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, তুলারামপুর ইউনিয়নের মিতনা ও তুলারামপুর বিল এবং কালিয়া উপজেলার একটি বিলে বিভিন্ন প্রকার ফসলে সেচ প্রদানে আট কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিনটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যার সাহায্যে প্রতিটিতে ৫ দশমিক ৫ কিলোওয়াট শক্তির সেচ পাম্পে সেকেন্ডে ১৭ লিটার পানি উত্তোলন করা হচ্ছে। শুধু সূর্যের আলো থাকলে বিরামহীনভাবে চলে সেচযন্ত্রটি।
বর্তমানে দৈনিক ১৬ ঘণ্টায় ১২ লাখ লিটার পানি উত্তোলন হচ্ছে। এতে একদিকে ডিজেল সাশ্রয় হচ্ছে ৩৬ লিটার, অন্যদিকে ১৩২ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। পর্যাপ্ত পানি সরবরাহের ফলে বোরো ধানসহ কৃষকদের কষ্টার্জিত বিভিন্ন ফসল হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। বাতাসে দোল খাওয়া সবুজ সেই খেতের আশা জাগানো হাতছানিতে খুশির দোলা লেগেছে চাষীদের মনেও।
কৃষকেরা জানান, কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার তুলারামপুর ইউনিয়নের দুটি বিলে সোলার প্যানেলের সাহায্যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। শুরুতে অনেকের মধ্যে সংশয় থাকলেও এখন এ পদ্ধতির সুফল পাচ্ছেন সবাই। উপকারভোগীদের নেই কোনো ডিজেল বা বিদ্যুতের চিন্তা। স্বল্প খরচে চাহিদামতো পানি পাওয়ায় খুশি এ এলাকার কৃষক।
চাচড়া গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ‘বোরো মৌসুমে অন্যান্য জায়গার কৃষকেরা যেমন সেচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, আমাদের কোনো দুশ্চিন্তা নেই।’
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, সোলার পাম্পগুলো এলাকার কৃষকেরা যৌথভাবে পরিচালনা করছেন। বর্তমান প্রেক্ষাপটে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের ব্যবস্থা আরো সম্প্রসারণ করা গেলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা উপকৃত হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)