জ্বালানি তেলের জন্য অপেক্ষারত অবস্থায় একজনের মৃত্যু
জ্বালানি তেলের তীব্র সংকটে তীব্র রোদ আর দীর্ঘ লাইনের ধকল সইতে না পেরে জ্বালানি তেলের জন্য অপেক্ষারত অবস্থায় মৃত্যু হয়েছে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের।
মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন মেহেদী হাসান। সেখান থেকে তাকে দ্রুত নিকটস্থ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,আজ গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে মরহুমকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর পর্যটন মোটেল রোডের সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।