বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বান্দরবান সংবাদদাতা:
রুমা উপজেলার দুর্গম বাংলাদেশ-ভারত ও মিয়ানমার ত্রিদেশীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার পদাতিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের অধীন দোপানিছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৩৪-সংলগ্ন সীমান্তবর্তী স্থান থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ ভেতরে অবস্থানকালে বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় আন্তর্জাতিক সীমান্তের এত কাছাকাছি অবস্থান করাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে আটক করা হয় তাদের।
এসময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রান্নাবান্নার উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, ক্যাম্পিংয়ের উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ পাসপোর্ট আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় তাদের আটক করা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
সব ›
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।