সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
বি-বাড়িয়া সংবাদদাতা:
আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ভারত সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। এর অংশ হিসেবে বি-বাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আনোয়ারপুর এলাকায় বিজিবির নিরাপত্তামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি সীমান্তে বিজিবির বিশেষ টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, কুমিল্লা সেক্টরের অধীন প্রতিটি সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে রাতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। এ সীমান্ত দিয়ে অপরাধী, পলাতক আসামি কিংবা অন্য কেউ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
জব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় রাতে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে উচ্চক্ষমতাসম্পন্ন নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের তৎপরতা আগেভাগে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে বিজিবির কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক আসামিরা যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিজিবির জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় জনবল আরও বাড়ানো হবে। এ ছাড়া নজরদারি জোরদারে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন
সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।