খাবার-ওষুধের জন্য কাঁদছেন জীবনভর মানুষকে পবিত্র কুরআন শরীফ শেখানো বৃদ্ধা সালেহা
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
সারাজীবন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পবিত্র কুরআন শরীফ পড়িয়েছেন আশি বছরের বৃদ্ধা সালেহা বেওয়া। সেই আয়ে কোনোরকম টেনেছেন সংসারের চাকা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে পড়েছেন এই বৃদ্ধা। নিজের কোনো ঘর নেই, নেই ভরসা করার মতো আপনজনও। বর্তমানে বগুড়া শহরের কর্ণপুর এলাকায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে প্যারালাইজড ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটছে তার।
পাকিস্তান আমলে স্বামী কাজেম শেখকে হারান সালেহা বেওয়া। এরপর মানুষের বাড়িতে পবিত্র কুরআন শরীফ পড়িয়ে ও গৃহস্থালির কাজ করে দুই ছেলেকে বড় করেন। দীর্ঘদিন বগুড়ার গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। বড় ছেলে হানিফ শেখের উপার্জনে সংসার চললেও প্রায় দুই বছর আগে তার মৃত্যু হয়। ছোট ছেলে রহিম শেখও কয়েক বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারান। এতেই পরিবারটি চরম সংকটে পড়ে।
সম্প্রতি যে ভাড়া বাসায় তারা থাকতেন, সেটি মেরামতের কথা বলে মালিক তাদের সরিয়ে দেন। এরপর ছোট ছেলের স্ত্রী অন্য এলাকায় বাসা ভাড়া করে তাদের রেখে এলেও পরে আর কোনো খোঁজ নেননি। একপর্যায়ে সেখান থেকেও তাদের বের করে দেওয়া হয়। ঠাঁই না পেয়ে কর্ণপুর উত্তরপাড়া মাজার গেট এলাকার একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন মা ও ছেলে।
সরেজমিনে দেখা যায়, খোলা ও অনিরাপদ ওই ভবনের এক কোণে পড়ে আছেন মা ও ছেলে। বৃদ্ধা সালেহা বেওয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা বা ওষুধ কোনোটিই জুটছে না। স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে খাবার দিয়ে বা গোসল করিয়ে দিয়ে সাহায্য করছেন।
সালেহা বেওয়া বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সারা জীবন পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিয়েছি। এখন আর চলার শক্তি নেই। খাবার না জুটলেও চলে, কিন্তু চা ছাড়া থাকতে পারি না। সেই চায়ের পয়সাও এখন আর নেই।
বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মানবিক দিক বিবেচনা করে সমাজসেবা অধিদপ্তর বা পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করার চেষ্টা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)