দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
নৌপথে ইসরায়েল থেকে পালাচ্ছে ইহুদিরা
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৯ জুন, ২০২৫ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আতঙ্কিত ইসরাইলীদের পালানো বন্ধ করতে এরইমধ্যে বিমানে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সন্ত্রাসী নেতানিয়াহু। আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা সত্তে¦ও দেশ ছাড়ার জন্য নতুন পথ বেছে নিয়েছে বহু ইসরায়েলি ইহুদি। এবার তারা ছোট ছোট ইয়াচ বা ব্যক্তিগত নৌকায় চেপে নৌপথে দেশ ছেড়ে পালাচ্ছে।
ইসরায়েলের হারেটজ পত্রিকার তথ্য অনুযায়ী, ইরানের প্রতি আক্রমণ শুরুর পর দেশজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েলিরা পালানোর চেষ্টা করছিলো। বিমানবন্দরে ভিড় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সন্ত্রাসী নেতানিয়াহু বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এতে পরিস্থিতি শান্ত না হয়ে আরও চরমে পৌঁছায়। নিষেধাজ্ঞা অমান্য করে এবার অনেকেই নৌপথে পালানোর চেষ্টা শুরু করে।
ইয়াচগুলোতে সীমিতসংখ্যক যাত্রী পরিবহনের সুযোগ থাকায় প্রতিজনের পেছনে খরচ হচ্ছে কয়েক হাজার মার্কিন ডলার। অনেকে একসঙ্গে ৮ থেকে ১০ জন চড়ে পাড়ি দিচ্ছে সাগরপথ। ইতোমধ্যেই এই পথে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি সাময়িক যুদ্ধকালীন ‘পালিয়ে যাওয়া’ নয়, বরং একটি গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের প্রতিচ্ছবি। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং ভীতিকর অনিশ্চয়তার মাঝে ইসরায়েলি জনগণের একটি বড় অংশের বিদেশে পালিয়ে যাওয়ায় দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, পালাতে গিয়ে অনেকেই সীমান্তরক্ষীদের হাতে আটক হচ্ছে অথবা সমুদ্রে বিপদের মুখে পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)