নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
নাইজারে দ্বীন ইসলামের ইতিহাস সুপ্রাচীন। কোনো কোনো ঐতিহাসিকের মতে, বিশিষ্ট ছাহাবী হযরত উকবা বিন আমের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে নাইজারে দ্বীন ইসলাম উনার আলো ছড়িয়ে পড়েছিল।
অন্যদের মতে, হযরত উকবা বিন নাফে রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে ৬৬৬ খ্রিস্টাব্দে নাইজারের মানুষ দ্বীন ইসলাম সম্পর্কে জানতে পেরেছিল। তিনি মরু অঞ্চলে বিজয়াভিযান শুরু করেন। ‘কাওয়ার’ শহর বিজয়ের আগ পর্যন্ত তা অব্যাহত থাকে। নাইজারের কাওয়ার শহরটি লিবিয়া সীমান্তে অবস্থিত। এর দ্বারা প্রমাণিত হয় নাইজারে হিজরী প্রথম শতকেই ইসলামের আলো পৌঁছে গিয়েছিল।
কোনো কোনো ঐতিহাসিক দাবি করে, দেশটির পূর্বে অবস্থিত চাদ হ্রদের আশপাশে বসবাসকারীরাই প্রথম দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। খ্রিস্টীয় অষ্টম শতকে অত্র অঞ্চলে ‘কানিম’ রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা তাবে আউয়াল সাব-সাহারান অঞ্চলে দ্বীন ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন।
নাইজারে দ্বীন ইসলাম প্রচারে উত্তর আফ্রিকার ‘বারবার’ জাতির মুসলিমদেরও বড় ভূমিকা ছিল। তারা হিজরী অষ্টম শতকে মরক্কো থেকে উত্তর নাইজারের আইরা শহরে বসতি স্থাপন করেছিল। ‘বারবার’ মুসলিমরা আইরা, তাফিস ও আগাদিস শহরে একাধিক মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আগাদিসে ৪০০ বছর অবস্থানের পর তারা পশ্চিম দিকে হিজরত করেন। ১০১০ খ্রিস্টাব্দে অত্র অঞ্চলের সোগনাইয়ের (যা এখন গাউ নামে পরিচিত) শাসক মুসলমান হলে নাইজারের বিপুলসংখ্যক মানুষ দ্বীন ইসলাম উনার প্রতি আকৃষ্ট হয়। এভাবে নানামুখী প্রচেষ্টার ফলে খ্রিস্টীয় ১৪ শতকের ভেতর নাইজারের বেশির ভাগ মানুষ মুসলমান হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)