ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসানীতি কঠোর করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল বা সীমিত করেছে। ফলে আগে এসব দেশে তুলনামূলক সহজে প্রবেশ করা যেতো, এখন সেখানে আগাম অনুমোদন বা ভিসা সংগ্রহ বাধ্যতামূলক হয়ে উঠছে।
ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে। ফলে দেশটিতে যেতে হলে এখন আগেই ভিসা নিতে হবে।
একই পথে হেঁটেছে বলিভিয়াও। দেশটি অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা বাতিল করায় ভারতীয় ভ্রমণকারীদের যাত্রার আগে অনলাইনে ই-ভিসার আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং অনুমোদনের অপেক্ষা করতে হবে।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের শুরু থেকেই ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করেছে। এর ফলে দেশটিতে যেতে আগাম ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া বিকল্প থাকছে না।
অন্যদিকে নিকারাগুয়ার নতুন অভিবাসন নীতির আওতায় ভারতীয় নাগরিকদের ‘ক্যাটাগরি সি’ বা কনসালটেড ভিসা শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, দেশটিতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)