আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে চলমান আন্দোলনের তীব্র চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিল্লিতে আন্দোলনের মধ্যেই সে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে।
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে শিক্ষা সংকট, প্রশ্নপত্র ফাঁস, চাকরির পরীক্ষায় অনিয়ম, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে দেশটির তরুণ প্রজন্ম।
আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি) দীর্ঘদিন ধরেই তার (শিক্ষামন্ত্রীর) পদত্যাগ দাবি করে আসছিলো। বিশেষ করে ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছিলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনো অবস্থাতেই আন্দোলন প্রত্যাহার করবে না।
আন্দোলন ঘিরে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের ইতোমধ্যে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো বৈঠকেই সমাধান না আসায় আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকে। সবশেষ গতকাল বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিলো। কিন্তু সেই বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেয় ধর্মেন্দ্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)