‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অলি আল্লাহর মাজার, খানকাহর ওপর বর্বর হামলা আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশের আহলে সুন্নাত ওয়াল জামাআতপন্থী সুন্নী আলেম-ওলামারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা বলেন, মাজার-খানকাহগুলো দেশের হৃদস্পন্দন ও অস্তিত্বের নিদর্শন। তাই এসব পবিত্র স্থাপনার ওপর বর্বর হামলা আর বরদাশত করা হবে না। শান্তি, সহিষ্ণুতা, কল্যাণ ও শুভ্রতার প্রতীক ওলী-বুজুর্গ এবং তাদের পবিত্র স্থাপনা মাজার খানকার বিরুদ্ধে যারা বিদ্বেষ ও ঘৃণা ছড়ায় এবং ওলী-বুজুর্গদের বিরুদ্ধে অবস্থান নেয় তারাই মূলত ইসলাম ও মানবতার শত্রু। তাদের নগ্ন মুখোশ আজ দেশবাসীর সামনে উন্মোচিত হচ্ছে।
সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরামের আয়োজনে কেন্দ্রীয় চেয়ারম্যান কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী সমাবেশে বক্তব্য রাখেন।
কাযী মুঈন উদ্দিন আশরাফী বলেন, “যারা তৌহিদী জনতার স্লোগান দিয়ে মাজার-খানকায় হায়েনার মতো হামলা করেছে জাতির নিকট তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। কেবল তৌহিদে বিশ্বাস নয়, শানে রেসালত ও শানে বেলায়তের ওপরও আস্থা বিশ্বাস রাখাই একজন মুসলমানের প্রকৃত পরিচয়। যারা মাজার, খানকা নবী-ওলীবিদ্বেষী ওরা প্রকৃত ইসলামপন্থি নয়, বরং সন্ত্রাসী ও উগ্রবাদী।”
সুফিবাদী সুন্নী মহাসমাবেশে দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার-খানকায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ থামানো, নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ এবং মদ জুয়া গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধের দাবি জানানো হয়।
মহাসমাবেশে নেতারা বলেন, এদেশসহ সারা বিশ্বে ইসলামের প্রচার-প্রসারে অবদান রাখছেন আউলিয়ায়ে কেরাম। সুফীবাদ ও আধ্যাত্মিকতাই ইসলামের মূল নির্যাস। যারা সুফিবাদী মানববাদী ইসলামকে ধারণ করে না তারাই মূলত বিপথগামী ও উগ্রবাদী। ইসলাম নির্দেশিত শান্তি সাম্য, সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক হচ্ছেন ওলী বুজুর্গগণ। তাদের মাজার-খানকাহগুলো ইসলামের উদারনৈতিক শান্তির দর্শন সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। তাই প্রকৃত ওলী বুজুর্গদের কোনো শত্রু বা প্রতিপক্ষ থাকতে পারে না।
বক্তারা উগ্রবাদী সহিংসপন্থী তথাকথিত ইসলামের বিপরীতে নবী ওলীদের প্রদর্শিত মানবিক ইসলামকে বিকশিত করার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)