খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জোরালো হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরই মার্কিন-ইস্রো সন্ত্রাসী ড্রাম্প-নিয়াহুসহ ১৩ সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে ইরানি পত্রিকা হামশাহরি।
হামশাহরি এটিকে ‘হিট লিস্ট’ বা হত্যার লক্ষ্য তালিকা হিসেবে প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, এই তালিকায় রয়েছে আয়াতুল্লাহ আলি খামেনি শহীদ হওয়ার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নাম। খবর ওয়াইনেট নিউজের।
ছবিতে দুই বিশ্ব সন্ত্রাসী ড্রাম্প-নিয়াহুকে কমলা রঙের কারাগারের পোশাকে দেখা যায়। তাদের মাথায় লক্ষ্যবস্তু বা নিশানার চিহ্ন আঁকা রয়েছে।
পত্রিকাটি মার্কিন-ইস্রো আরও কয়েকজন সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, সেন্টকম প্রধান ব্র্যাড কুপার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির ছবি রয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলের দিক থেকে তালিকায় রয়েছে প্রতিরক্ষামন্ত্রী কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়াল জামির।
এছাড়া ইউরোপের কয়েকজন সন্ত্রাসীর নামও ওই তালিকায় রয়েছে। তাদের মধ্যে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশের পর হামশাহরি এই ছবি প্রকাশ করে। সেখানে তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
মোজতবা খামেনি বলেন, ‘আমরা বীর নেতার রক্ত এবং দুই যুদ্ধে নিহত সব মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা দ্রুতই কার্যকর হতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












