ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকটি অঞ্চল। আগুনের বিস্তার ঠেকাতে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে অসংখ্য অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশেও দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সানচেজ সরকার।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিরন্দ অঞ্চলে এক রাতে প্রায় ৫৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে, ওই অঞ্চলে মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজারে।
ফ্রান্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরন্দ ও লঁদ অঞ্চল। বড় আকারের দাবানল ছড়িয়ে পড়ার পর পুরো ক্যাপ ফেরে উপদ্বীপ এবং বোর্দোর কাছাকাছি বেশ কয়েকটি এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, স্পেনে রাজধানী মাদ্রিদের কাছাকাছি দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। মাদ্রিদ মহানগর এলাকায় প্রায় ৬৮ লাখ মানুষ বসবাস করে।
গতকাল শনিবার মাদ্রিদের সেনিসিয়েন্তোস গ্রামের অগ্নিনিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করে স্পেনের প্রধানমন্ত্রী দাবানল নিয়ন্ত্রণে কাজ করা দমকলকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
স্পেন সরকার জানিয়েছে, রাজধানীর আশপাশে আগুন অব্যাহত থাকায় প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)