মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রতি সন্ত্রাসী মার্কিন সমর্থন কমতে থাকায় বিষয়টি দখলদার এ অবৈধ শক্তিকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে।
পলিটিকো একটি প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দখলদার ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসা নিয়ে ইসরায়েল এবং তাদের মার্কিন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় দলের কাছ থেকে আসা নজিরবিহীন সমালোচনার ঢেউয়ের মধ্যে এই সমর্থনে ধস নামার কথা জানানো হলো।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ইহুদিবাদী লবি এবং বিভিন্ন সংগঠনের সাহায্যে এই সমর্থন কমে আসা রোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস সদস্যদের সাথে যোগাযোগের মাত্রা বৃদ্ধি, অর্থ খরচ এবং উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন আর শুধু ফিলিস্তিনপন্থী মহলে সীমাবদ্ধ নেই বরং তা ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বৃহত্তর অংশের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
তেল আবিবে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ১০০ জনেরও বেশি ডেমোক্র্যাট প্রতিনিধির ভোট থেকে এর প্রমাণ পাওয়া যায়।
জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের মাত্রা কমে গেছে, বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে। তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছে এবং ইসরায়েলি নীতির সমালোচনা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












