মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)।
গতকাল জুমুয়াবার দেশব্যাপী মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং তাদের দাবিগুলোর পক্ষে জনসমর্থন গড়ে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সিজেপির প্রতিষ্ঠাতা এক পোস্টে বলেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।
দেশব্যাপী মিছিলকে সামনে রেখে সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ক নির্দেশনা প্রকাশ করেছে। ছাত্র সংগঠনগুলোর সদস্যদের স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচির লজিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব নেয়ার আহ্বানও জানানো হয়েছে।
দলটির দাবি, গত কয়েক দিনে চ-ীগড়, ধর্মশালা, ভোপাল, পাটনা, গৌহাটি, কালাবুর্গি, বিশাখাপত্তনমসহ অন্তত ৩৩টি শহরে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।
হিন্দুত্ববাদী মোদী এরই মধ্যে বেশ কয়েকবার আন্দোলনকারীদের আশ্বস্ত করেছে। বলেছে, প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে। তবে কেনো আশ্বাসেই কাজ হচ্ছে না। অর্থাৎ মাঠ থেকে সরছে না বিক্ষোভকারীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)