ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর উপকূলবর্তী দুটি প্রদেশে সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করেছে সউদী আরব।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২৫ জুলাই) স্থানীয় সময় ভোরে, ইয়ানবু ও জাজান প্রদেশে এই সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়।
সতর্কতা জারির সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সউদী সিভিল ডিফেন্স জানায়, ‘সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে।’ তবে কী ধরনের হুমকি ছিলো বা এর উৎস কী- সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু সউদী আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী। এখান থেকে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল রফতানির সক্ষমতা রয়েছে। অন্যদিকে, ইয়েমেন সীমান্তের কাছাকাছি জাজান প্রদেশে রয়েছে দেশটির একটি বড় তেল শোধনাগার।
এদিকে, নাসার অগ্নি শনাক্তকরণ স্যাটেলাইট ব্যবস্থার ছবিতে গতকাল শনিবার ভোরে জাজানের তেল শোধনাগারের পূর্বদিকে আগুনের উপস্থিতি দেখা গেছে।
অন্যদিকে গতকালই হুথিরা জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দিনের পরবর্তী সময়ে ‘ব্যাপক ও বিশেষ ধরনের সামরিক অভিযান’ সম্পর্কে ঘোষণা দেবে।
এক বিবৃতিতে সউদী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ড জানায়, হুথিরা যদি তাদের বৈরী কর্মকা- অব্যাহত রাখে, তবে কোনো ধরনের শিথিলতা ছাড়াই তার জবাব দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)