ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা শহরের এক ক্লান্ত-শ্রান্ত ফুটপাতের সংকীর্ণ কোণ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের মাঝে বসে আছেন ষাটোর্ধ্ব আলহাজ রাফাত জাবের। তাঁর কোলের ওপর পোড়া প্রচ্ছদ আর ছিন্নভিন্ন কিছু কাগুজে পাতা। হাত দুটো অতি পরম মমতায় পাতাগুলোকে কুড়িয়ে একত্র করছে; যেন ইট-পাথরের নিচে চাপা পড়া কোনো হারিয়ে যাওয়া স্মৃতিকে নতুন করে প্রাণ দেওয়ার ব্যাকুল চেষ্টা!
গাজার কোনো সজ্জিত ছাপাখানা বা আধুনিক বাইন্ডিং ওয়ার্কশপ এখন আর নেই। কিন্তু সেখানেই সূচনা হয়েছে এক ভিন্ন ধাঁচের পুনর্গঠনের গল্প। বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া মসজিদ আর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের স্তূপ থেকে ফিলিস্তিনিরা পরম যতেœ যে আংশিক ক্ষতিগ্রস্ত কুরআন শরীফের কপিগুলো বের করে আনছেন, রাফাত জাবের সেগুলোকে জোড়াতালি দিয়ে আবার আগের রূপ ফিরিয়ে দিচ্ছেন।
বিদ্যুৎ নেই, নেই কোনো আধুনিক সরঞ্জাম। ছিঁড়ে যাওয়া পাতাগুলো আঠা দিয়ে জোড়া দেওয়া, পোড়া প্রচ্ছদ নতুন করে বাঁধাই করা-এই সামান্য আদিম সরঞ্জাম দিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ইসরায়েলি হামলায় শত শত মসজিদ মাটির সঙ্গে মিশে যাওয়ার পর পুরো গাজায় যখন পবিত্র কুরআন শরীফের তীব্র সংকট, তখন জাবেরের এই নিভৃত প্রচেষ্টা আর কেবল বই মেরামতের কাজ নেই; রূপ নিয়েছে এক আত্মিক প্রতিরোধে।
নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে জাবের বলেন, ‘মানুষ দূর-দূরান্ত থেকে ইট-পাথরের নিচ থেকে উদ্ধার করা ক্ষতবিক্ষত কুরআন শরীফের পাতাগুলো আমার কাছে নিয়ে আসে। আমি সাধ্যমতো সেগুলোতে নতুন করে প্রাণ ফুটে তোলার চেষ্টা করি। প্রয়োজনীয় উপকরণের ভীষণ অভাব। সারা দিন হাড়ভাঙা খাটুনির পর বড়জোর ৫ থেকে ৬টি পবিত্র কুরআন শরীফ পুরো মেরামত করতে পারি। সংখ্যাটি দেখতে হয়তো খুব ছোট, কিন্তু চারপাশের অবরোধ আর ধ্বংসস্তূপের ভয়াবহতায় এই ছোট সংখ্যাটার অর্থ অনেক বড়।’
বই বাঁধাই ও সংরক্ষণের কাজ রাফাত জাবেরের জন্য নতুন কিছু নয়। জীবনের দীর্ঘ ৩০টি বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। যুদ্ধের আগে গাজার এক লোকাল মার্কেটে তাঁর একটি সুসজ্জিত দোকান ছিলো। সেখানে বিদ্যুৎ ছিলো, ভালো যন্ত্রপাতি ছিলো, ছিলো এক স্থিতিশীল জীবন। কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ তাঁর জীবনের হিসাব বদলে দিয়েছে। সুসজ্জিত দোকান থেকে তিনি এসে দাঁড়িয়েছেন ধূলিমলিন ফুটপাতে।
উল্লেখ্য, সন্ত্রাসী ইসরায়েলি বাধার কারণে গাজা উপত্যকায় নতুন কোনো কোরআন শরীফের কপি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে যতটুকু রক্ষা করা যায়, সেটাই এখন গাজাবাসীর শেষ সম্বল। মানুষ একের পর এক পোড়া পাতা নিয়ে তাঁর কাছে হাজির হচ্ছে। কারণ, জাবের টিকিয়ে রাখার চেষ্টা করছেন গাজার মানুষের বিশ্বস ও আত্মপরিচয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












