নতুন গবেষণায় অদৃশ্য এক গ্রহের অস্তিত্বের ইঙ্গিত
সৌরজগতের বহুদূরের অজানা অঞ্চলে এক অদৃশ্য গ্রহের অস্তিত্বের ইঙ্গিত পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, এই গ্রহটির নাম হতে পারে ‘প্ল্যানেট ওয়াই’ -একটি কাল্পনিক গ্রহ। এটাকে সরাসরি দেখা না গেলেও তার উপস্থিতির প্রমাণ মিলছে সৌরজগতের প্রান্তে থাকা কয়েক ডজন বস্তুর অস্বাভাবিক গতিপথ থেকে।
ব্রিটিশ বৈজ্ঞানিক সাময়িকী মন্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-তে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, নেপচুনের পরের অঞ্চল কুইপার বেল্টে (বরফময় ছোট গ্রহ, ধূমকেতু ও মহাজাগতিক বস্তুর বিশাল বলয়) প্রায় ৫০টি দূরবর্তী বস্তুর কক্ষপথে অস্বাভাবিক হেলে পড়া বা ঝোঁক লক্ষ্য করা গেছে।
এই ঝোঁকই ইঙ্গিত দিচ্ছে সেখানে হয়তো এক অজানা গ্রহ ঘুরছে। গবেষণার প্রধান লেখক ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক আমির সিরাজ বলেন, এটি এখনো কোনো গ্রহের সরাসরি আবিষ্কার নয়।
তবে এই অস্বাভাবিক গতিপথের সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো একটি অদেখা গ্রহ, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু বুধের চেয়ে বড় হতে পারে।
তিনি জানান, সূর্য থেকে পৃথিবীর প্রায় ৮০ গুণ দূরত্বের পর মহাজাগতিক বস্তুগুলোর কক্ষপথে প্রায় ১৫ ডিগ্রি কোণে হেলে পড়া দেখা গেছে। প্রচলিত গ্রহগঠনের নিয়ম দিয়ে এ ঝোঁক ব্যাখ্যা করা যায় না। তাই তারা মনে করছেন, কোনো অজানা গ্রহের মহাকর্ষীয় প্রভাবই এর কারণ হতে পারে।
তাদের হিসাব অনুযায়ী, এই সম্ভাব্য গ্রহটি সূর্য থেকে পৃথিবীর দূরত্বের ১০০ থেকে ২০০ গুণ দূরে অবস্থান করছে। এর ভর হতে পারে বুধ ও পৃথিবীর মাঝামাঝি এবং এটি সূর্যের চারপাশে প্রায় ১০ ডিগ্রি হেলে থাকা কক্ষপথে ঘুরছে।
তবে বিজ্ঞানীরা এখনো একে নিশ্চিত আবিষ্কার বলতে রাজি নন। সিরাজের মতে, এখন পর্যন্ত আমাদের প্রমাণের নির্ভরযোগ্যতা প্রায় ৯৬ থেকে ৯৮ শতাংশ। এটি যথেষ্ট শক্তিশালী, তবে নিশ্চিত নয়।
আগামী কয়েক মাসের মধ্যেই চিলিতে শুরু হতে যাচ্ছে ভেরা সি. রুবিন অবজারভেটরির নতুন জরিপ। এটাকে মহাকাশ পর্যবেক্ষণে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই টেলিস্কোপটি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে প্রতি তিন দিনে পুরো আকাশের ছবি তুলবে। গবেষকেরা আশাবাদী, এই পর্যবেক্ষণই হয়তো প্রথমবারের মতো প্ল্যানেট ওয়াই-এর অস্তিত্বের নিশ্চিত প্রমাণ এনে দেবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।