প্লাস্টিকের বিকল্প আবিষ্কার করলেন বাংলাদেশের বিজ্ঞানী
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর পরিবেশগত ক্ষতি ভয়াবহ। এটি শুধু দৃশ্যমান আবর্জনার স্তুপই তৈরি করে না, বরং মাটি, পানি ও বায়ুকে ভয়ঙ্করভাবে দূষিত করে পুরো বাস্তুতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়। কিন্তু এবার সেই ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প খুঁজে পেয়েছেন বাংলাদেশের এক বিজ্ঞানী।
ইউনিভার্সিটি অব হিউস্টনের গবেষক ড. মাকসুদ রহমান এবং তার গবেষণা দল উদ্ভাবন করেছেন ব্যাকটেরিয়া সেলুলোজ-একটি শক্তিশালী, বহুমুখী এবং পরিবেশবান্ধব উপকরণ, যা প্লাস্টিকের কার্যকর বিকল্প হতে পারে।
বিশ্বব্যাপী যখন পরিবেশ রক্ষায় প্রাকৃতিক উপকরণের সন্ধানে বিজ্ঞানীরা হন্যে, ঠিক তখনই মাকসুদ রহমানের এই উদ্ভাবন নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্যাকটেরিয়া সেলুলোজ একটি প্রাকৃতিক জীবাণু-নির্মিত উপাদান, যেটি বর্তমানে পরিবেশবান্ধব উপায়ে তৈরি প্লাস্টিক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, এই উপাদান ব্যবহার করে পানির বোতল, প্যাকেজিং সামগ্রী, এমনকি ক্ষত চিকিৎসায় ব্যবহৃত ড্রেসিং সামগ্রী তৈরি করা সম্ভব।
ড. মাকসুদ বলেন, “আমরা বিশ্বাস করি এই ব্যাকটেরিয়া সেলুলোজ শিট ভবিষ্যতে বিভিন্ন শিল্পে ব্যবহার হবে এবং এটি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”
গবেষণায় বিশেষভাবে ডিজাইন করা রোটেশন ডিভাইসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে নির্দিষ্ট পথে চালিয়ে সেলুলোজ উৎপন্ন করা হয়। এতে ন্যানোটেকনোলজির সাহায্যে যুক্ত করা হয়েছে বোরন নাইট্রাইট ন্যানোশিট, যা উপাদানটিকে আরও শক্তিশালী করেছে।
এই গবেষণায় সহকারী হিসেবে কাজ করেছেন রাইস ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র এমএ এএসআর সাদি এবং পোস্টডক্টরাল ফেলো শ্যাম ভক্ত।
গবেষকদের আশা, ভবিষ্যতে এই উদ্ভাবন টেক্সটাইল, ইলেকট্রনিক্স, শক্তি সঞ্চয় এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)