পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলারের হালাল গোশত কিনবে মালয়েশিয়া
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের হালাল গোশত আমদানির একটি প্রস্তাব বিবেচনা করছে মালয়েশিয়া। গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মালয়েশিয়া সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় থাকা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আগের দিন অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি উত্থাপন করেন।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় গরুর গোশত রপ্তানির বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে এবং আমরা এতে সহযোগিতা করবো। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে দাম প্রতিযোগিতামূলক হবে এবং আমি ২০০ মিলিয়ন ডলারের এই প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। ’
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার মালয়েশীয় প্রতিপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাকিস্তানের জন্য ২০০ মিলিয়ন ডলারের গোশত রপ্তানির কোটা ঘোষণা করায় আপনাকে ধন্যবাদ। আমি মালয়েশিয়ার আমদানিকারক ও কর্মকর্তাদের আশ্বস্ত করছি যে এই কোটা বাজারের মূল্য ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং মালয়েশিয়ার কাস্টমস ও খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত সমস্ত হালাল সার্টিফিকেশন শর্ত সম্পূর্ণরূপে মেনে চলবে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)