মানবাধিকারের আড়ালে বর্বরতা:
নওমুসলিমদের আইনি সুরক্ষা ও তথাকথিত ‘ডিটেনশন সেল’ উচ্ছেদের দাবি
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে, নিজের বিশ^াস ও দ্বীন স্বাধীনভাবে গ্রহণ, চর্চা ও প্রচারের অবারিত অধিকার দিয়েছে। একটি স্বাধীন, সার্বভৌম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের সত্যের সন্ধান পেয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়া সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক অধিকার। কিন্তু অত্যন্ত উদ্বেগ ও পরিতাপের বিষয় হলো, গত কয়েক বছরে এই ‘রিভার্ট’ বা নওমুসলিম ভাই-বোনদের, বিশেষ করে বোনদের ক্ষেত্রে, এই দ্বীনি স্বাধীনতা রক্ষা করা জীবনের সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত হয়েছে।
সংবিধান কাগজের পাতায় স্বাধীনতা নিশ্চিত করলেও, বাস্তবতার জমিনে এই নতুন মুসলিম হওয়া নাগরিকদের এক অন্ধকার ও অমানবিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন ভুক্তভোগী ও মানবাধিকার সচেতন মহলের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠছে যে, ইসলাম গ্রহণের অপরাধে অনেক বোনকে পরিকল্পিতভাবে অপহরণ করে বিভিন্ন তথাকথিত আশ্রম বা ‘ডিটেনশন ক্যাম্পে’ বন্দি রাখা হচ্ছে। সেখানে তাদের ওপর চলে চরম মানসিক ও শারীরিক নির্যাতন, যার একমাত্র উদ্দেশ্য থাকে জোরপূর্বক তাদের বিশ^াস পরিবর্তন করানো। যখন এই বর্বর নির্যাতনেও তাদের ঈমানী চেতনাকে ভাঙা যায় না, তখন তাদের সীমান্ত পার করে বিদেশে পাচার করে দেয়ার মতো জঘন্য অপরাধের তথ্যও সামনে আসছে। পারিবারিক সম্মতির দোহাই দিয়ে কতিপয় উগ্রবাদী সংগঠনের ছায়াতলে এই আন্তর্জাতিক মানবপাচার সিন্ডিকেট পরিচালিত হচ্ছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম চাবুক।
এই ধরণের সুনির্দিষ্ট টর্চার সেলের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে বারবার আলোচনায় এসেছে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন একটি নির্দিষ্ট আশ্রমের নাম। ভৌগোলিক দুর্গমতাকে পুঁজি করে বছরের পর বছর ধরে সেখানে অসংখ্য নওমুসলিমকে আটকে রেখে নির্যাতন করার লোমহর্ষক বিবরণ দিয়েছেন সেখান থেকে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হওয়া ভুক্তভোগীরা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই বন্দিদের অন্যত্র সরিয়ে ফেলার একধরণের স্থানীয় নেটওয়ার্ক সেখানে গড়ে উঠেছে। শত প্রতিকূলতার মাঝেও সম্প্রতি প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের যৌথ তদারকিতে ‘আয়েশা সিদ্দিকা জারা’ নামের এক বোনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা এই অন্ধকার বৃত্তের সত্যতাকে আবারও দিবালোকের মতো স্পষ্ট করে তুলেছে।
প্রশাসনের কাছে সাধারণ জনগণের প্রশ্ন- ভুক্তভোগীদের একের পর এক জবানবন্দী এবং সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও কেন এই ধরণের অবৈধ বন্দিশালা বা ডিটেনশন সেলের বিরুদ্ধে চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেশের বিভিন্ন প্রান্তের দ্বীনি স্থাপনার আড়ালে যদি এই ধরণের সমান্তরাল ও বেআইনি বিচারহীনতার সংস্কৃতি সচল থাকে, তবে তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আইনের শাসনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখায়।
এটি আর কেবল কোনো পারিবারিক বা সামাজিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয় নয়; এটি সরাসরি অপহরণ, নির্যাতন এবং মানবপাচারের মতো গুরুতর ফৌজদারি অপরাধ। যেকোনো নাগরিকের দ্বীন পালনের মৌলিক অধিকার ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে এই ধরণের সকল তথাকথিত আশ্রম ও ডিটেনশন সেলের ওপর কঠোর আইনি অভিযান পরিচালনা করতে হবে। এই মানবতাবিরোধী অপরাধ চক্রের সাথে জড়িত উগ্রবাদী গোষ্ঠী ও পর্দার আড়ালের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি।
এই ঘটনার পেছনে জড়িত উগ্রবাদী চক্র এবং মুশরিক বিতর্কিত সংগঠন ইসকনের উগ্র ও দেশবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হোক এবং অবিলম্বে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক।
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ভূ-কৌশলগত প্রতিরক্ষা কৌশলের জরুরি রূপরেখা (পর্ব-২)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০ লক্ষাধিক সেনাবাহিনীর জন্য বাংলাদেশের বাংকার নেটওয়ার্কের রূপরেখা (পর্ব ৯)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-বাংলাদেশ সম্পোর্কোন্নয়ন কেন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে? অনন্য উচ্চতায় উঠা এ সম্পর্ক কেন ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হবে না? (১ম পর্ব)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিরক্ষা আধুনিকায়ন ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলস জমিদারের কায়দায় বসে বসে তালুক বিক্রী করে খাওয়ার মতই জ্যামিতিক হারে ঋণ বাড়িয়ে চলছে সরকার ২০২৮-২৯ অর্থবছর ঋণের পরিমাণ দাঁড়াবে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায়। দুর্নীতি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানো রফতানী বৃদ্ধি ও বহুর্মুখীকরণ করার উদ্যম নেই সরকারের দেশ জাতিকে করে যাচ্ছে সুদী মহাজনদের কাছে জিম্মি ও বিক্রী।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ নির্ভর বাজেট প্রণয়ন না করে রফতানী বহুর্মুখীকরণের দ্বারা সমৃদ্ধ বাজেট প্রণয়ন খুব সহজেই সম্ভব। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ প্রথম হলেও রফতানীতে তলানীতে। কাঁঠাল রফতানী করেও বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












