অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মেটা গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে তারা ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে।
একই সঙ্গে সম্ভাব্য নিয়ন্ত্রক পদক্ষেপের মুখে আরও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবরে বলা হয়েছে- মেটা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগের সময় থেকে জুন পর্যন্ত তারা ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার সন্দেহভাজন ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে।
জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, তখন পর্যন্ত তারা ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলো।
অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এমন কয়েকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যেগুলোর মধ্যে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, এসব প্ল্যাটফর্ম আইন মেনে চলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি।
মেটা ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম মেটার দেওয়া সময়সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রকাশ করেনি। তবে অস্ট্রেলীয় সরকারের পরিসংখ্যান এবং একাধিক স্বাধীন গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের বেশি অনলাইনে সক্রিয় ছিলো।
এরই মধ্যে অস্ট্রেলিয়া আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, যাতে আইন না মানার সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার (৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) করা যায় এবং নিয়ন্ত্রক সংস্থাকে নথি অনুসন্ধান ও সংগ্রহের আরও ব্যাপক ক্ষমতা দেওয়া যায়।
মেটা জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী কারও হতে পারে কি না, তা শনাক্ত করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে। এর জন্য ব্যবহারকারীর প্রোফাইলে থাকা বিভিন্ন ‘প্রাসঙ্গিক সূত্র’ বিশ্লেষণ করা হচ্ছে।
মেটা আরও জানিয়েছে, কোনো ব্যক্তির আগের অ্যাকাউন্ট মুছে ফেলা হলে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য বারবার চেষ্টা করার যে সুযোগ ছিলো, সেটিও তারা বন্ধ করে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ড্রাম্পের প্রতি মার্কিনিদের তীব্র অসন্তোষ ঐতিহাসিক রেকর্ডে পৌঁছেছে : সিএনএন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত : মিডিয়া অফিস
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থাইল্যান্ডের দক্ষিণে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












