‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালাতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
গত রাতে দেশটির এয়ার ডিফেন্স কমান্ড অপারেশন্স সেন্টার পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় উল্লেখ করে আল-জাইদি বলেন, ইরাক তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
প্রতিবেশী দেশগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন চালানোর জন্য আমাদের ভূখ- বা আকাশসীমা ব্যবহারের অনুমতি আমরা কাউকে দেবো না। একই সাথে কোনো পক্ষ থেকে ইরাকের আকাশসীমা লঙ্ঘন বা নিরাপত্তায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












