যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরান যুদ্ধের দীর্ঘ অভিযানে মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের নাবিকরা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।
প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন নিয়ে বিমানবাহী রণতরীটি টানা নবম মাস সমুদ্রে রয়েছে। তারা টানা ২৫০ দিন কোনো বন্দরে না থেমে সমুদ্রে কাটিয়েছে, যা জাহাজটির জন্য রেকর্ড।
এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন ও খাবারের সংকটে জাহাজটির নাবিকরা মানসিকভাবে ভেঙে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি হতাশা ও নিম্ন মনোবলের কারণে নাবিকরা জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।
একই সঙ্গে জাহাজের জীবনযাত্রার মান ও প্রয়োজনীয় সহায়তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ছত্রাকধরা গোসলখানা, নষ্ট শৌচাগার ও কাপড় ধোঁয়ার ব্যবস্থা না থাকা, গরম পানির সংকট, প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সামগ্রীর ঘাটতি এবং খাবারের স্বল্পতা নিত্যদিনের ঘটনা।
আর এসব মিলিয়ে হতাশায় বিমানবাহী রণতরীটিতে আত্মহত্যার একাধিক চেষ্টা লক্ষ্য করা গেছে।
এক নাবিকের স্ত্রী জানায়, সমুদ্রে থাকার সময় বারবার বাড়তে থাকায় তার স্বামী একপর্যায়ে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলো।
আরেক ঘটনায় দায়িত্বে থাকা এক নাবিক তার সহকর্মীকে জাহাজের বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে তাকে ধরে ডেকে ফিরিয়ে আনে। অন্য একটি ঘটনায় দায়িত্বে থাকা সদস্যরা আরেক নাবিককে জাহাজ থেকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়।
ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের জন্য যাত্রা শুরু করেছিলো। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।
এরপর জাহাজটির দেশে ফেরার সময় বারবার পিছিয়ে দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিক সময়ের তুলনায় নাবিকদের সমুদ্রে অবস্থানের মেয়াদ অনেক বেড়ে গেছে। আর এর ফলে সবমিলিয়ে নাবিকদের মধ্যে চরম হতাশা ভর করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












