চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
- মাঠেই ‘সেদ্ধ’ আলু! - ফল-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও কৃষিখাত। দক্ষিণ কোরিয়ার মাটি উত্তপ্ত হয়ে আলু সেদ্ধ হয়ে যাওয়ার ঘটনা থেকে শুরু করে হংকং ও জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড; সব মিলিয়ে এশিয়ার একাংশে চরম রূপ দেখা যাচ্ছে।
এই আবহাওয়াকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ‘এমন এক অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি’ বলে উল্লেখ করেছে।
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের ইয়াংগু কাউন্টিতে এ দৃশ্য চোখে পড়ে। স্থানীয় এক কৃষক নিজের আলু ক্ষেত খুঁড়ে দেখতে পায়, মাটির নিচে থাকা আলুগুলো গরমে নষ্ট হয়ে গিয়েছে। অতিরিক্ত উত্তাপে মাটি যেন এক ওভেনে পরিণত হয়েছিলো।
কেবল আলু নয়, দেশটির গুয়াংজু অঞ্চলের তরমুজ চাষিরা জানায়, তাদের দীর্ঘ ৫০ বছরের চাষাবাদ জীবনে কখনো এভাবে ফল পচে নষ্ট হতে দেখেনি। দক্ষিণ কোরিয়ায় এই তাপদাহে এ পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিতে ৯ লক্ষাধিক গবাদি পশু ও ১৪ লাখ খামারের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি সম্প্রতি যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, তা ১৯০৪ সালে আবহাওয়া গণনা শুরুর পর থেকে সর্বোচ্চ।
প্রতিবেশী জাপানেও পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। জাপান ওয়েদার অ্যাট্রিবিউশন সেন্টার-এর তরফে জানা যায়, এই ধরনের তীব্র দাবদাহ গড়ে ১০ হাজার বছরে মাত্র একবার দেখা যেতো।
এদিকে হংকংয়ে টাইফুন ডলফিনের প্রভাবে তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ১৮৮৪ সালের পর সর্বোচ্চে। চীনের জিনজিয়াং অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)