দোহায় হামলার জন্য নেতানিয়াহুর শাস্তি দাবি কাতারের
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতার ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে দোহায় বিমান হামলার নির্দেশ প্রদানের জন্য শাস্তি দাবি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে এবং এ থেকে সে বাঁচতে পারবে না। এই ঘটনায় কাতার ও আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ প্রতিক্রিয়া চাইছে।
ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে কাতারের ওপর বিমান হামলার মাধ্যমে ‘বার্তা’ দেওয়ার কথা স্বীকার করে। কাতার তাদের প্রতিক্রিয়ায় বলেছে, নেতানিয়াহুর নীতি বেপরোয়া এবং তার প্রতিটি ব্যর্থতার পর সে নিজের ব্যর্থতাকে ঢাকতে চেষ্টা করে। মাজেদ আল আনসারি বলেন, “আমরা তার কর্মকা-ের জন্য অবশ্যই একটি জরুরি বার্তা দিতে চাই। ”
উল্লেখ্য, ২০১২ সাল থেকে কাতারে বসবাস করছেন হামাসের শীর্ষ নেতারা। কাতার বর্তমানে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী তিন দেশের মধ্যে অন্যতম। বাকি দুই দেশ হলো যুক্তরাষ্ট্র এবং মিশর।
মাজেদ আল আনসারি আরও বলেন, কাতার তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, ইসরায়েলি হামলার জবাব নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর মনোযোগ দিচ্ছে। অন্যান্য রাজনৈতিক বিবেচনা এখন গৌন এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে হামলার দায়ীদের জবাবদিহিতার দিকে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)