এবার গাজার আবাসিক এলাকার দিকে এগোচ্ছে পরগাছা ইসরায়েল, নিহত ৭৮
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা শহরে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। এই হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহর দখলের জন্য ইসরায়েলি বাহিনী তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে।
স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করেছে যে, গাজা শহরে ইসরায়েলি অভিযানের ফলে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে।
এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী পুরো গাজা শহর দখলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে স্থল অভিযানের চূড়ান্ত ধাপ শুরু করেছে। প্রাণ বাঁচাতে গাজা শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। যদিও গাজায় নিরাপদ স্থান বলে কিছুই অবশিষ্ট নেই।
এদিকে, ট্রাম্প আবারও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে কড়া বার্তা দিয়েছে। এছাড়া, পশ্চিম তীরের নাবলুসেও ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যম বলছে যে, কাফর কিল্লাল শহরে আইডিএফ শব্দ বোমা নিক্ষেপ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজা ‘পুনর্গঠনের’ নামে দখলদারিত্বের দায়িত্বে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ শহীদ ৫
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় শিশুসহ শহীদ ৫ জন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করার হুঁশিয়ারি আইআরজিসি-র
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগতে পারে ৪ বছর
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ইউরোপের বিমান কোম্পানী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)