যুক্তরাষ্ট্রের চাপেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে জাপান আপাতত পিছু হটেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা জোরদার হচ্ছে, তখন টোকিওর এই অবস্থান বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাপান এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে-যুক্তরাষ্ট্রের চাপ এবং পরগাছা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা এড়ানো। অর্থাৎ, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক জটিলতা থেকে দূরে থাকতে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে টোকিও।
স্থানীয় দৈনিক আসাহির বরাত দিয়ে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র বলেছে- ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার পেছনে মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ কাজ করেছে। কিয়োদো নিউজও একই তথ্য জানিয়েছে, যেখানে উল্লেখ করা হয় যে ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে টোকিওকে এই পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে।
অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানায়। তবে জাপান জানিয়েছে, বিষয়টি নিয়ে “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে” সিদ্ধান্ত নেওয়া হবে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছে, “টোকিও এখনো বিষয়টি মূল্যায়ন করছে এবং উপযুক্ত সময় ও প্রক্রিয়া বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ” তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)