টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (১৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে নয়টি দোকান পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)