নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের প্রায় পাঁচ মাস পর আরিফ মিয়া ওরফে সালমান (১৯) নামে এক কিশোরের মরদেহের হাড় ও কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকের আড্ডায় বিরোধের জেরে তাকে হত্যা করে নরসুন্দা নদীতে মরদেহ গুম করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হোসেনপুর উপজেলার বালুরচর এলাকায় নরসুন্দা নদী থেকে সালমানের মরদেহের হাড় ও কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব, মাফি, রফিক ও রমজান আলী।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হন আরিফ মিয়া ওরফে সালমান। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন তার বাবা মো. ফজলুর রহমান হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সালমান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের বাসিন্দা। তিনি মো. ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সুপার আরও বলেন, মাদকের আড্ডায় বিরোধের জেরে সালমানকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে নিহতের বন্ধুদের গতিবিধি পর্যবেক্ষণ, মোবাইল ফোনের কথোপকথন বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটনে অগ্রগতি হয়। এরই ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার হোসেনপুর উপজেলার বালুরচর এলাকায় নরসুন্দা নদী থেকে সালমানের মরদেহের হাড় ও কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সালমানের বাবা বাদী হয়ে শুক্রবার হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)