অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তির ওপর নির্ভর করবে।
এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। মদিনা রুটে অধিক ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে এবং ১৯ অক্টোবর থেকে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ পরিচালিত হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এই অবস্থায় ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ছাড়াও টিকিট ও বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)